Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৩১ জুলাই পর্যন্ত বাতিল আন্তর্জাতিক উড়ান, ঘোষণা বিমানমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ এখনও বজায় রয়েছে বিশ্বজুড়ে। আর তাই ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অসামরিক বিমানমন্ত্রক। শুক্রবার মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ১৫ জুলাই পর্যন্ত এই প

৩১ জুলাই পর্যন্ত বাতিল আন্তর্জাতিক উড়ান, ঘোষণা বিমানমন্ত্রকের

শেষ আপডেট: 3 July 2020 13:17

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ এখনও বজায় রয়েছে বিশ্বজুড়ে। আর তাই ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অসামরিক বিমানমন্ত্রক। শুক্রবার মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ১৫ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ ছিল। অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে অবশ্য ছাড় বেশ কিছুটা বাড়িয়েছে বিমানমন্ত্রক। এর আগে অন্তর্দেশীয় বিমানে ৩৩ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত হত। সেটা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, ভারত এই মুহূর্তে আমেরিকা ও কানাডার সঙ্গে কথা চালাচ্ছে। এছাড়া ইউরোপ ও গালফ এলাকার একাধিক দেশের সঙ্গে কথা চলছে। সবাই মিলে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালানোর বিষয়ে কথা চলছে। অরবিন্দ সিং জানিয়েছেন, “আমরা আশা করছি আমেরিকা, কানাডা ও গালফ এলাকার দেশগুলির সঙ্গে কথাবার্তার মাধ্যমে কিছু একটা ইতিবাচক সমাধান হবে। তারপরেই এই দেশগুলির মধ্যে বিমান পরিষেবা শুরু করা যেতে পারে।” ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরেই গত ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সবরকমের বিমান পরিষেবা। প্রায় দু’মাস বন্ধ থাকার পরে ২৫ মে থেকে ঘরোয়া বিমান পরিষেবা শুরু হলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও শুরু হয়নি। তবে কিছু বিশেষ বিমান চালানো হচ্ছে। ২০ জুন অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানান, জুলাইয়ের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে সরকার। তবে এটা পুরোপুরি নির্ভর করছে চাহিদার উপর। অন্যান্য দেশও ভারতের সঙ্গে বিমান পরিষেবা চালু করার ব্যাপারে কতটা আগ্রহ দেখাচ্ছে তার উপর নির্ভর করেও এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। হরদীপ সিং পুরী আরও বলেন, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, চিন, সিঙ্গাপুর ও আরবে আগে যে পরিমাণ বিশেষ বিমান চলছিল তার পরিমাণ ৩ শতাংশ থেকে ১৮ শতাংশ বাড়ানো হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে কোনও দেশের সঙ্গে সাবলীল ভাবে বিমান পরিষেবা চালানো সম্ভব নয়। তাই বর্তমানে বিশেষ বিমান পরিষেবার উপরেই নির্ভর করে থাকতে হবে। এই মুহূর্তে বন্দে ভারত মিশনের আওতায় যে বিমান চালানো হচ্ছে তার উপরেই বিদেশি যাত্রীদের নির্ভর করে থাকতে হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ৩১ জুলাই পর্যন্ত আনলক ২ পর্যায় চলবে ভারতে। তাই সেদিন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তার পরেই হয়তো এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

```