Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হেমন্তের শপথে বিরোধী-বসন্ত, একা নন মমতা

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে তৈরি হল কর্ণাটকের ফ্রেম। ঠিক যেমনটা হয়েছিল কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে তেমনটাই হল হেমন্ত সোরেনের শপথগ্রহণে। তৈরি হল বিরোধী ঐক্যের ফ্রেম। কে নেই সেখানে। শনিবার বিকেলেই রাঁচি পৌঁছে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী

হেমন্তের শপথে বিরোধী-বসন্ত, একা নন মমতা

শেষ আপডেট: 29 December 2019 09:49

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে তৈরি হল কর্ণাটকের ফ্রেম। ঠিক যেমনটা হয়েছিল কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে তেমনটাই হল হেমন্ত সোরেনের শপথগ্রহণে। তৈরি হল বিরোধী ঐক্যের ফ্রেম। কে নেই সেখানে। শনিবার বিকেলেই রাঁচি পৌঁছে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেখা গেল একাধিক অবিজেপি মুখ্যমন্ত্রী যোগ দিলেন হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট,  ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ছাড়াও রয়েছেন থাকলেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, তেজস্বী যাদব, শরদ যাদব প্রমুখ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল হেমন্তের শপথগ্রহণ মঞ্চে। কিন্তু শারীরিক কারণে তিনি থাকতে পারছেন না বলে দুপুরে টুইট করেন প্রণববাবু। অভিনন্দন জানান শিবু সোরেনের ছেলেকে। ঝাড়খণ্ড বিধানসভায় কংগ্রেস জেএমএম জোটের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। জামশেদপুর-পূর্বে হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। ২৫টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে। সেখানে বিরোধী জোটে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন পেয়েছে। দেশজুড়ে নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আন্দোলন-বিক্ষোভের আবহে ঝাড়খণ্ডের এই জয় বিশেষ গুরুত্ব পেয়েছে। এদিন শপথ নেওয়ার আগে হেমন্ত বলেন, এই দিনটাকে সংকল্প দিবস হিসেবে দেখছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বিজেপির শাসনে রাজ্যের আদিবাসী ও সাধারণ মানুষের সঙ্গে যে বঞ্চনা হয়েছে, তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার সংকল্প নিচ্ছেন তিনি। https://twitter.com/CitiznMukherjee/status/1211182716625944576

```