Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উইকিপিডিয়া তো জানতেন, এ বার আসছে গান্ধীপিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: উইকিপিডিয়ার কথা তো সকলেই জানেন। এই মাধ্যমে সার্চ করলে খোঁজ মেলে বিশ্বের প্রায় সব কিছুরই। এ বার সেই উইকিপিডিয়ার আদলেই আসতে চলেছে গান্ধীপিডিয়া। শুক্রবার লোকসভায় বাজেট পেশ করে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মল সীতারমণ। তিন

উইকিপিডিয়া তো জানতেন, এ বার আসছে গান্ধীপিডিয়া

শেষ আপডেট: 5 July 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো: উইকিপিডিয়ার কথা তো সকলেই জানেন। এই মাধ্যমে সার্চ করলে খোঁজ মেলে বিশ্বের প্রায় সব কিছুরই। এ বার সেই উইকিপিডিয়ার আদলেই আসতে চলেছে গান্ধীপিডিয়া।
শুক্রবার লোকসভায় বাজেট পেশ করে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মল সীতারমণ। তিনি বলেন, দেশের যুবক-যুবতীদের মহাত্মা গান্ধী সম্পর্কে বিশদে জানাতেই এই প্রয়াস। এ বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দেড়শো বছর। তার তিন মাস আগেই গান্ধীপিডিয়া উদ্বোধনের কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এর আগে ২০০৬ সালে রাজকুমার হিরানি গান্ধীজিকে নিয়ে বানিয়েছিলেন এক অসামান্য সিনেমা 'লগে রহো মুন্নাভাই'। সঞ্জয় দত্তের অসাধারণ অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। সেলুলয়েডে রাজু হিরানি দেখিয়েছিলেন, সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে কী ভাবে জড়িয়ে রয়েছেন গান্ধীজি। এ বার নেট দুনিয়াতেও সাড়া জাগাতে আলাদা করে চালু হতে চলেছে গান্ধীপিডিয়া। কেন্দ্রীয় সরকারের আশা, দেশের যুব সমাজ এর ফলে আরও বেশি করে গান্ধীজির সম্পর্কে জানার চেষ্টা করবেন।
এমনিতে উইকিপিডিয়ায় বেশ কিছু নিয়ম মেনে সাধারণ মানুষও তথ্য সংযোজন, পরিমার্জন এবং সংশোধন করতে পারেন। গান্ধীপিডিয়ার ব্যাপারেও বিষয়টা তেমন হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, গান্ধীপিডিয়া হবে অত্যাধুনিক। ফলে আশা করা যায় এ ক্ষেত্রেও নিয়ম মেনে তথ্য সংযোজন, পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন সাধারণ মানুষ।

```