Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মহারাষ্ট্রে করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা, কড়া পদক্ষেপের নির্দেশ উদ্ধব ঠাকরের

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ইতিমধ্যেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ পেরিয়ে গিয়েছে। ভারতে সংক্রমণের প্রথম থেকেই মহারাষ্ট্রে এই ছবিটা দেখা গিয়েছে। এর মধ্যেই এবার সেখানে করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা দেখ

মহারাষ্ট্রে করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা, কড়া পদক্ষেপের নির্দেশ উদ্ধব ঠাকরের

শেষ আপডেট: 27 September 2020 06:16

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ইতিমধ্যেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ পেরিয়ে গিয়েছে। ভারতে সংক্রমণের প্রথম থেকেই মহারাষ্ট্রে এই ছবিটা দেখা গিয়েছে। এর মধ্যেই এবার সেখানে করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা দেখা দিয়েছে সেখানে, এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মানুষ রাস্তায় বের হওয়ার পরেই এই আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার মারাঠাওয়াড়া ও নাসিক ডিভিশনের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা জানান উদ্ধব ঠাকরে। তাঁর আশঙ্কা, উপসর্গহীন রোগী, যাঁদের ঘরে থাকার কথা, তাঁরা অনেকেই রাস্তায় বের হচ্ছেন। এর ফলে অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়ছে। রাজ্যে যাতে মৃত্যুহার কমানো যায় সেদিকে নজর দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া মানুষ যাতে মাস্ক পরে চলে ও অন্যান্য নিয়ম মেনে চলাচল করে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৫৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৬১ জনের। অবশ্য এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৯২ হাজার ৮০৬ জন। অর্থাৎ এই মুহূর্তে এই রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৯০ জন। শনিবারের বৈঠকে উদ্ধব বলেন, “ব্রিটেনে উপসর্গহীন আক্রান্তদের বাড়িতেই চিকিৎসা করা হচ্ছে। কিন্তু তাদের প্রতিদিন পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দরকার পড়লে তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরাও উপসর্গহীন রোগীদের বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। কিন্তু তারা বাইরে বেরিয়ে অন্যদের আক্রান্ত করছে।” উদ্ধব আরও বলেন, “কাজের জন্য অনেক বেশি মানুষ বাইরে বের হচ্ছে। তাই করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা বাড়ছে। বাড়িতে বসেই বয়স্ক মানুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।” নিজের বক্তব্যে আধিকারিকদের আরও বেশি করে জনসচেতনতা বাড়ানোর এবং টেস্ট ও আক্রান্তের উৎস সন্ধানের উপর জোর দিতে বলেছেন শিবসেনা প্রধান। তিনি বলেন, এই মুহূর্তে শুধু দেশের নয়, গোটা বিশ্বের স্লোগান হওয়া উচিত ‘আমার পরিবার, আমার দায়িত্ব।’ মহারাষ্ট্রে আরটি-পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানো নির্দেশও দিয়েছেন উদ্ধব। তিনি বলেন, “যদি কোনও ব্যক্তির অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে অথচ উপসর্গ দেখা যায় তাহলে তার আরটি-পিসিআর টেস্ট করতেই হবে। কোনও আক্রান্ত যেন বাদ না যায়।” সবাইকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

```