Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আমাদের রাজধর্ম শেখাবেন না, সনিয়াকে আক্রমণ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসায় বিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪২ জনের। আহত ৩০০-র বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ এমনটাই অভিযোগ তুলে রাষ্ট্রপতি রামনা

আমাদের রাজধর্ম শেখাবেন না, সনিয়াকে আক্রমণ বিজেপির

শেষ আপডেট: 28 February 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসায় বিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪২ জনের। আহত ৩০০-র বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ এমনটাই অভিযোগ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেই বিষয়কে নিয়ে সনিয়াকে আক্রমণ করল বিজেপি। দলের মুখপাত্র তথা আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাফ বললেন, আমাদের রাজধর্ম শেখাবেন না। নিজেদের অতীত দেখুন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে একথা বলেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “শ্রীমতী সনিয়া গান্ধীজি, দয়া করে আমাদের রাজধর্ম শেখাতে আসবেন না। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সংঘর্ষের ঘটনায় আপনাদের অতীত ভর্তি। যখন দিল্লির এই হিংসার বিরুদ্ধে আমাদের সবার এক হয়ে কথা বলা উচিত, তখন কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করছে। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।” এই সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আরও বলেন, “কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা করা উচিত, সব ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে সব দলের উচিত কেন্দ্রের পাশে দাঁড়ানো। তা না করে বিরোধীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।” এর আগে দিল্লিতে হিংসার ঘটনা নিয়ে বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডেকে প্রস্তাব পাশ করান সভানেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার দলের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি। রাইসিনা পাহাড়ে স্মারকলিপি পেশ করে বেরিয়ে এসে সনিয়া বলেন, দুটো কথা স্পষ্ট করে রাষ্ট্রপতিকে জানিয়েছি। দেশের মানুষের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। কারও যেন জীবনহানি না হয়। আর দুই, দিল্লিতে হিংসার ঘটনা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরি ব্যর্থ। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবিলম্বে অপসারণ করা হোক। তাঁর কথায়, রাষ্ট্রপতিকে বলেছি, তিনি যেন সরকারকে বলেন রাজধর্ম পালন করতে। কংগ্রেসের প্রতিনিধি দলে সনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, প্রিয়ঙ্কা গান্ধী প্রমুখ। পরে প্রাক্তন প্রধানমন্ত্রীও বলেন, দিল্লিতে গত চারদিন ধরে যা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। গোটা দেশের জন্য লজ্জা। ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে, দু’শ জনেরও বেশি মানুষ আহত। কেন্দ্রের সরকার যে পুরোপুরি ব্যর্থ, এ ঘটনাতেই তা পরিষ্কার। ২৪ ঘণ্টা পরেই এই ঘটনার প্রতিক্রিয়া এল বিজেপির কাছ থেকে। কংগ্রেসকে অতীত মনে করিয়ে রাজধর্ম না শেখানোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

```