Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

গাড়ি চালানোর সময় মোবাইলের ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৩৩ শতাংশ, পরিসংখ্যান কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে পথ দুর্ঘটনায় প্রতি বছর যত মৃত্যু হয় তার একটা বড় অংশ মূলত হেলমেট না পরা কিংবা সিটবেল্ট না বাঁধার ফলে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহারের ফলে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০

গাড়ি চালানোর সময় মোবাইলের ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৩৩ শতাংশ, পরিসংখ্যান কেন্দ্রের

শেষ আপডেট: 21 October 2020 05:35

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে পথ দুর্ঘটনায় প্রতি বছর যত মৃত্যু হয় তার একটা বড় অংশ মূলত হেলমেট না পরা কিংবা সিটবেল্ট না বাঁধার ফলে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহারের ফলে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে এই কারণে দুর্ঘটনায় মৃত্যু ৩৩ শতাংশ বেড়েছে। সম্প্রতি পথ পরিবহণ মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ২০১৯ সালে প্রায় দেড় লাখ মানুষ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ শতাংশ মৃত্যু হয়েছে হেলমেট না পরার ফলে। ১৬ শতাংশ মৃত্যু হয়েছে সিটবেল্ট না বাঁধার ফলে। কিন্তু ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে মোবাইল ব্যবহার করতে করতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ ৩৩ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে মোট ৪ লাখ ৬৭ হাজার ৪৪ টি পথ দুর্ঘটনা হয়েছিল ভারতে। ২০১৯ সালে তা কমেছে। গত বছর মোট ৪ লাখ ৪৯ হাজার ২টি দুর্ঘটনা হয়েছে। মোট মৃত্যুর সংখ্যাও গত বছর কমেছে। ২০১৮ সালে মোট ১ লাখ ৫১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছিল এই ধরনের দুর্ঘটনায়। ২০১৯ সালে তা সামান্য কমে হয়েছে ১ লাখ ৫১ হাজার ১১৩ জন। দুর্ঘটনার তালিকায় সবথকে উপরে থাকা পাঁচ রাজ্য হল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটক। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোবাইল ব্যবহার করতে গিয়ে মৃত্যুর পরিমাণ এক বছরে সবথেকে বেশি বেড়েছে। ২০১৯ সালে এই কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৫ জনের। তার মধ্যে ২ হাজার ৬৫০ জন শুধুমাত্র উত্তরপ্রদেশেই মারা গিয়েছেন। ২০১৮ সালে মোবাইলের কারণে দুর্ঘটনায় ৩ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালে দু’চাকার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৫৬ হাজার ১৩৬ জনের। তার মধ্যে ৪৪ হাজার ৬৬৬ জন হেলমেট না পরে থাকায় মারা গিয়েছেন। ২০১৮ সালে সংখ্যাটা ছিল ৪৩ হাজার ৬১৪ জন। এই মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৭ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে এক বছরে। মহারাষ্ট্রে ৫ হাজার ৩২৮ জন, মধ্যপ্রদেশে ৩ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে হেলমেট না পরায়। দিল্লিতে এই ধরনের ঘটনায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। সিটবেল্ট না বাঁধায় ২০১৯ সালে মোট ২০ হাজার ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। ২০১৮ সালের তুলনায় তা ১৪.৫ শতাংশ কম। ২০১৮ সালে এই কারণে মৃত্যু হয়েছিল ২৪ হাজার ৪৩৫ জনের। যদিও সিটবেল্ট না বাঁধায় চালকের মৃত্যু ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ২.৩ শতাংশ বেড়েছে। কিন্তু এই একই কারণে যাত্রীর মৃত্যুর পরিমাণ ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে প্রায় ২৫ শতাংশ কমেছে। অবশ্য এখনও দুর্ঘটনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে অতিরিক্ত গতির ফলে। ২০১৮ সালে অতিরিক্ত গতির ফলে ৯৭ হাজার ৫৮৮ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের তা বেড়ে হয়েছে ১ লাখ ২ হাজার।

```