Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনিল নিয়ে আইন ভাঙিনি আমরা, বিতর্কের মধ্যে দাবি পতঞ্জলির

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি দাবি করেছে, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছে তারা। নাম দেওয়া হয়েছে করোনিল। এই নিয়েই গত কয়েকদিন তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রের তরফে পতঞ্জলিকে সব তথ্য জানানো

করোনিল নিয়ে আইন ভাঙিনি আমরা, বিতর্কের মধ্যে দাবি পতঞ্জলির

শেষ আপডেট: 26 June 2020 06:45

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি দাবি করেছে, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছে তারা। নাম দেওয়া হয়েছে করোনিল। এই নিয়েই গত কয়েকদিন তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রের তরফে পতঞ্জলিকে সব তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস, শিবসেনার মতো দল রামদেবকে প্রতারক বলেও অভিযোগ করেছেন। এর মধ্যেই পতঞ্জলি দাবি করল, করোনিল নিয়ে কোনও আইন তারা ভাঙেনি। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। বৃহস্পতিবার পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছেন, “এখানে বিতর্কের কোনও জায়গা নেই। এই ওষুধের লাইসেন্স নেওয়া হয়েছিল অশ্বগন্ধা, গিলয় ও তুলসির ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। করোনা রোগীদের উপর এই ওষুধ ট্রায়াল করা হয়েছিল। তার রিপোর্ট আমরা পেশ করেছি।” পতঞ্জলির তরফে আর একটি টুইট করে জানানো হয়, এই ওষুধ নিয়ে কোনও রকমের বেআইনি দাবি তারা করেনি। টুইটে বলা হয়েছে, “এই ওষুধ তৈরি ও তার বিক্রি সরকারের নিয়ম অনুযায়ীই করা হয়েছে। এটা কারও ব্যক্তিগত বিশ্বাস অথবা আদর্শের উপর ভিত্তি করে করা হয়নি। সব রকম নিয়ম মেনেছে পতঞ্জলি। তাই এই ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা উচিত নয়।” গত মঙ্গলবার যোগগুরু রামদেবের এই কোম্পানি দাবি করে, করোনার ওষুধ তারা আবিষ্কার করেছে। নাম দেওয়া হয়েছে করোনিল। রামদেব নিজে এই ওষুধ সাংবাদিক সম্মেলন করে সবার সামনে আনেন। পতঞ্জলির তরফে দাবি করা হয়, ইতিমধ্যেই অনেক করোনা রোগীদের মধ্যে এই ওষুধের ট্রায়াল করা হয়েছে। সাতদিনের মধ্যে তাঁদের সংক্রমণ সেরে গিয়েছে। বলা হয়, জয়পুরের একটি বেসরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সঙ্গে মিলে তারা এই ট্রায়াল করেছে। এতদিন ধরে গোটা বিশ্বের সব উন্নত দেশের বিজ্ঞানী ও চিকিৎসকরা যা আবিষ্কার করতে পারছেন না, তা পতঞ্জলি আবিষ্কার করেছে, এই দাবির পরেই শুরু হয় জোর আলোচনা। কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে পতঞ্জলিকে নোটিস পাঠিয়ে বলা হয়, এই গবেষণার বিস্তারিত তথ্য তাদের জানাতে। এছাড়া কাদের উপরে এই ট্রায়াল করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশও দেওয়া হয়। বুধবার উত্তরাখণ্ডের আয়ুর্বেদ দফতরের লাইসেন্স অফিসার ওয়াই এস রাওয়াত বলেন, “তাঁদের কাছে পতঞ্জলির তরফে করোনার ওষুধ হিসেবে করোনিলের লাইসেন্স চাওয়া হয়নি। চাওয়া হয়েছে কাশি ও জ্বরের ওষুধ হিসেবে।” এর পরেই কেন্দ্রের তরফে পতঞ্জলির কাছে জবাব চাওয়া হয়েছে। ততদিন এই ওষুধের বিজ্ঞাপণ ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছে, এই ধরনের ওষুধ মহারাষ্ট্রে বিক্রি হবে না। তিনি যোগগুরু রামদেবকে হুঁশিয়ারি দিয়েছেন। রামদেবকে টুইটে প্রতারক বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও।

```