Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অশোক গেহলটের ভাইকে তলব ইডির, সার দুর্নীতি মামলায় আজকেই জিজ্ঞাসাবাদ

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। এবার ১০ বছরের বেশি পুরনো সার দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে সার আমদানি নিয়ে আর্থিক

অশোক গেহলটের ভাইকে তলব ইডির, সার দুর্নীতি মামলায় আজকেই জিজ্ঞাসাবাদ

শেষ আপডেট: 29 July 2020 02:46

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। এবার ১০ বছরের বেশি পুরনো সার দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে সার আমদানি নিয়ে আর্থিক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। ইডি সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটকে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা দিল্লির দফতরে হাজিরা দিতে বলেছেন। গত ২২ জুলাই অগ্রসেন গেহলট-সহ প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনেকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু রাজস্থান নয়। সার দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ, গুজরাত ও দিল্লির অনেক জায়গাতেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। তদন্তকারীদের হঠাৎ নরেচড়ে বসার সময় নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিল কংগ্রেস। কারণ ওই সময়ে শচীন পাইলট শিবিরের সঙ্গে গেহলটের দ্বন্দ্ব নিয়ে আদালতে মামলা, পাল্টা মামলা চলছিল। কংগ্রেসের বক্তব্য, বিজেপির যা সংস্কৃতি তাই করছে। সরকার ফেলতে না পেরে এবার কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়ার খেলায় নেমেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির দাবি, দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত এজেন্সি ডেকে জেরা করবে এটাই স্বাভাবিক। এর মধ্যে কোনও রাজনীতি নেই। কী অভিযোগ অশোক গেহলটের ভাইয়ের বিরুদ্ধে? জানা গিয়েছে অনুপম কৃষি ও পটাশ লিমিটেড নামক একটি সংস্থার মালিক অগ্রসেন। তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত মোট ৩৫ হাজার মেট্রিকটন ভর্তুকিযুক্ত সার কিনে তা বেশি দরে বিক্রি করেছিলেন। এর আগে ২০১২-১৩ সালে একবার তদন্তে গতি এসেছিল। সেই সময়ে অগ্রসেন গেহলট বলেছিলেন, ফোঁড়েরা দাম বাড়িয়েছে। এর সঙ্গে তাঁর সংস্থার কোনও সম্পর্ক নেই। তাঁর সংস্থা কোনও বেআইনি মুনাফা করেনি। সেই তদন্ত মাঝে কয়েক বছর ঠান্ডা ঘরে থাকলেও ফের তা নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। এমনিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল কলরাজ মিশ্রের ঠান্ডা লড়াই চলছে। বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে চাপানউতোর অব্যাহত। ৩১ অগস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যপালকে বলেছিলেন গেহলট। কিন্তু তাতে রাজি হননি কলরাজ। তার আগে রাজভবন ঘেরাওয়ের ঘটনাও ঘটেছে। গতকাল ফের ক্য্যাবিনেট বৈঠক হয় রাজস্থানে। জানা গিয়েছে, বুধবার আরও একবার আবেদন জানানো হবে রাজ্যপালের কাছে। যাতে তিনি ৩১ অগস্ট অধিবেশন ডাকেন। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর ভাইকে তলব ইডির। সব মিলিয়ে রাজস্থানের নাটক টানটান।

```