
শেষ আপডেট: 10 June 2019 21:35
সবথেকে উপরে থাকা টুইটে আবার আইসল্যান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এই টুইটে লেখা হয়, "এটা গোটা দুনিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন। তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ডের মানুষের ব্যবহারের আমরা তীব্র নিন্দা করছি। আমরা মোলায়েমভাবে কথা বলি। কিন্তু আমাদের কাছে একটা বড় ছড়ি রয়েছে। এর মাধ্যমেই আমরা এখানে ( পড়ুন ভারতে ) হওয়া সাইবার হানার খবর জানাচ্ছি। তুরস্কের সাইবার সেনা।"
টুইটারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটো ছবিও আপলোড করে হ্যাকাররা। সেখানে লেখা হয়, 'ইমরাক খানকে ভালোবাসি।' এ ছাড়াও পাকিস্তান ও তুরস্কের পতাকার ইমোজিও দেওয়া হয় সেখানে। তবে খবর পেওয়ার পরেই ব্যবস্থা নেন অমিতাভ বচ্চন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন। সংবাদমাধ্যমের মাধ্যমে সবার কাছে সেই খবরও পৌঁছে দেন।
তবে এটাই প্রথম নয়, এর আগে বলিউডের আরেক অভিনেতা শাহিদ কাপুরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়। শাহিদ ও মীরার দ্বিতীয় সন্তান জন্মের সময় এই টুইটার হ্যাক করে সেখানে লেখা হয় তুরস্কের সুলতান আলাউদ্দিন খিলজি বর্বর ছিলেন না। তাঁর আগেই পদ্মাবত ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ। তাই জন্যই হয়তো তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এই কথা লেখা হয়েছিল।
কিন্তু বারবার এই ধরণের ঘটনায় দেশের সুরক্ষার উপর প্রশ্ন উঠে যাচ্ছে। এত সহজে এত বিখ্যাত মানুষদের টুইটার হ্যাক করতে পারলে তার মাধ্যমে বড় ধরণের গন্ডগোলের ঘটনা ও দুর্ঘটনা ঘটানো যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সবাই।