Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যান্ত্রিক গোলযোগ, পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান

দ্য ওয়াল ব্যুরো: ফের যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ল বায়ুসেনার একটি মিগ-২৯ বিমান। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের শহিদ ভগত সিং নগরে। যদিও ভেঙে পড়ার আগেই নিজেকে বিমান থেকে বের করে নিয়েছিলেন পাইলট। ফলে হতাহতের কোনও খবর নেই। শহিদ ভগত সিং নগরের পুলিশ

যান্ত্রিক গোলযোগ, পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান

শেষ আপডেট: 8 May 2020 08:05

দ্য ওয়াল ব্যুরো: ফের যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ল বায়ুসেনার একটি মিগ-২৯ বিমান। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের শহিদ ভগত সিং নগরে। যদিও ভেঙে পড়ার আগেই নিজেকে বিমান থেকে বের করে নিয়েছিলেন পাইলট। ফলে হতাহতের কোনও খবর নেই। শহিদ ভগত সিং নগরের পুলিশ সুপার ওয়াজির সিং খাইরা জানিয়েছেন, “শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এখানকার চুহাদপুর গ্রামে বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। তবে লোকালয়ে না হয়ে একটি মাঠের মধ্যে তা পড়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ টিম সেখানে পাঠাই। তারা এলাকা ঘিরে রেখেছে। বায়ুসেনার তরফে বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে।” বায়ুসেনা সূত্রে খবর, বিমানে যান্ত্রিক গোলযোগ বুঝতে পারার পরেই বেসে খবর পাঠান পাইলট। তারপর হোসিয়ারপুর জেলার রৌরকি খাস গ্রামের কাছে নিজেকে বিমান থেকে বের করে নেন তিনি। আরও কিছুটা গিয়ে একটি মাঠে ভেঙে পড়ে মিগ-২৯ বিমানটি। ওই পাইলটের কিছু আঘাত লেগেছে। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন কর্নাটক সীমান্তে ৩ দিন ধরে আটকে ছিল শ্রমিকের দল, জল-খাবার মেলেনি কিছুই

এই ঘটনার পরেই ভেঙে পড়া বিমানের তদারকি করতে যায় বিশেষজ্ঞের একটি দল। তারা বিমান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসে। কী ভাবে বিমানটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে। বারবার মিগ বিমানে এই যান্ত্রিক গোলযোগের ঘটনা ভাবাচ্ছে বায়ুসেনাকে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল এই মিগ-২৯ বিমান। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে ৬০টি এই বিমান রয়েছে। দেশীয় প্রযুক্তিতে এই মিগ-২৯ বিমানগুলিকে আরও উন্নত করার প্রক্রিয়া চলছে। এর আগেও অনেকবার মিগ-২১ বিমান ভেঙে পড়েছে। তার ফলে প্রাণ গিয়েছে অনেক পাইলটের। ভারতীয় বায়ুসেনায় মিগ বিমানের সংখ্যা সবথেকে বেশি। তাই এই বিমানের উপরেই সবথেকে বেশি ভরসা করতে হয় বায়ুসেনার উইং কম্যান্ডারদের। সেখানে যান্ত্রিক গোলযোগ কোনও ভাবেই কাম্য নয়। সেই বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে।

```