Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চুনো নয়, বড় মাছই চাই, দেখুন জেদি কাকের কীর্তি

দ্য ওয়াল ব্যুরো: কাক অতি চালাক পাখি। ছোটবেলা থেকেই এমন ধারণার সঙ্গেই আমরা পরিচিত। গল্পের বইয়ের পাতাতেও তেমনই উদাহরণ রয়েছে। কলসির তলার জল, নুড়ি ফেলে কী ভাবে উপরে আনা যায় সে বুদ্ধি কাকেরই ছিল বলে দাবি করা হয়। বাস্তবেও এ বার হদিশ মিলেছে এমনই

চুনো নয়, বড় মাছই চাই, দেখুন জেদি কাকের কীর্তি

শেষ আপডেট: 5 July 2019 14:46

দ্য ওয়াল ব্যুরো: কাক অতি চালাক পাখি। ছোটবেলা থেকেই এমন ধারণার সঙ্গেই আমরা পরিচিত। গল্পের বইয়ের পাতাতেও তেমনই উদাহরণ রয়েছে। কলসির তলার জল, নুড়ি ফেলে কী ভাবে উপরে আনা যায় সে বুদ্ধি কাকেরই ছিল বলে দাবি করা হয়। বাস্তবেও এ বার হদিশ মিলেছে এমনই এক চালাক কাকের। সে অবশ্য ওসব কষ্ট করে নুড়ি ফেলে কলসি থেকে জল খাওয়ার দিকে যায়নি। বরং রীতিমতো বেছে নিয়ে বাজার থেকে মাছ কিনেছে। কাকের এমন কেতা নিয়ে বাজার করার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। জানা গিয়েছে, এমন কাকের দেখা মিলেছে কেরলে। ভিডিয়ো-তে দেখা গিয়েছে রাস্তার উপরেই অ্যালুমিনিয়ামের ট্রে-তে করে মাছ সাজিয়ে বিক্রি করতে বসেছেন এক দোকানদার। হঠাৎই সেখানে উড়ে এসে জুড়ে বসেছে এক দাঁড়কাক। হাবেভাবে মাছ বিক্রেতাকে সে বুঝিয়েও দিল পছন্দসই একখানা মাছ চাই। তারপর নিজেই বাছতেও বসে গেল। এদিকে আশেপাশে জড়ো হয়েছেন খদ্দেররাও। দোকানদার তাই কাকটিকে লাগালেন এক ধমক। স্পষ্ট বলে দিলেন, এ সব করা যাবে না। তারপর নিজেই একটা মাছ বেছে দিলেন কাকটিকে। কী জেদি কাক রে বাবা! মুখ ঘুরিয়ে কর্কশ গলায় ডেকে সাফ বুঝিয়ে দিল এমন চুনো মাছ সে মোটেও নেবে না। বেশ কয়েকটা মাছ কাকের ঠোঁটের গোড়ায় এগিয়ে দিলেন দোকানদার। কিন্তু কিছুই পছন্দ হয় না এই জেদি কাকের। শেষ পর্যন্ত একটা বড়সড় মাছই দিতে বাধ্য হলেন দোকানদার। একটু নেড়েচেড়ে দেখে, কাকবাবাজিও সেই মাছ নিয়ে সোজা উড়ে গেল। এতদিন চালাক কাকের কথা শুনেছেন। এ বার দেখুন এই জেদি কাকের কীর্তি। https://www.youtube.com/watch?v=AgfgLcp8hnU

```