Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুলিশ খুনের ৩৮ বছর পর গ্রেফতার অভিযুক্ত, ৬৬ বছর বয়সে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী

দ্য ওয়াল ব্যুরো: ডাকাতি ও খুনের অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু এক, দুই নয়, দীর্ঘ ৩৮ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অপরাধী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ৬৬ বছর বয়সী দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুজরাতে। ৬৬ বছরের শক্তিদান

পুলিশ খুনের ৩৮ বছর পর গ্রেফতার অভিযুক্ত, ৬৬ বছর বয়সে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী

শেষ আপডেট: 11 July 2020 12:46

দ্য ওয়াল ব্যুরো: ডাকাতি ও খুনের অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু এক, দুই নয়, দীর্ঘ ৩৮ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অপরাধী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ৬৬ বছর বয়সী দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুজরাতে। ৬৬ বছরের শক্তিদান সিংকে গুজরাতের বিজওয়ালা গ্রাম থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। জানা গিয়েছে, ৩৮ বছর ধরে গুজরাত ও রাজস্থানের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় তার নাম থাকলেও তার নাগাল পায়নি পুলিশ। বারমের জেলার পুলিশ সুপার আনন্দ শর্মা জানিয়েছেন, আদতে রাজস্থানের বাসন্দা শক্তিদান। সেই রাজ্যেই তার অপরাধের হাতেখড়ি। প্রথমে ডাকাতি, রাহাজানি করত শক্তিদান। ৮০’র দশকে রাজস্থান ছাড়িয়ে গুজরাতেও তার নাম ছড়িয়ে পড়ে। দুই রাজ্যে একাধিক ডাকাতির মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। শুধুমাত্র রাজস্থানেই ৪০-এর বেশি ডাকাতির অভিযোগ দায়ের ছিল শক্তিদানের নামে। তিনি আরও বলেন, ১৯৮২ সালে গুজরাতের বনষ্কণ্ঠ জেলার ইকবালপুর এলাকাতে একটা ডাকাতি করতে গিয়ে শক্তিদানের সঙ্গে গুলি বিনিময়ে দু’জনের মৃত্যু হয়। তার মধ্যে এক পুলিশকর্মীও ছিলেন। এই অভিযোগের পরেই শক্তিদানের বিরুদ্ধে চিরুনি তল্লাশি শুরু করে গুজরাত পুলিশ। ১৯৮৯ সালে একবার আত্মসমর্পনও করেছিল শক্তিদান। কিন্তু কয়েক দিনের মধ্যেই জেল থেকে পালায় সে। তারপর থেকে এতদিন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এই দুষ্কৃতীর। অবশেষে কয়েক দিন আগে গুজরাত পুলিশ গোপন সূত্রে খবর পায়, বিজওয়ালা গ্রামে পরিচয় লুকিয়ে রয়েছে শক্তিদান। বয়স হওয়ায় একটা ছোট দোকান খুলে ব্যবসা করছে সে। এই খবর পেয়েই হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় শক্তিদান সিংকে। জানা গিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ ফের নতুন করে খোলা হবে। ফের নতুন করে মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

```