Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সেনাবাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি, উত্তপ্ত কুলগাম

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত হল কাশ্মীর। সোমবার সারা রাত ধরে চলল দু'পক্ষের গোলাগুলি। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে তিন জঙ্গি নিকেশ হয়েছে। কুলগামে টহলরত সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে

সেনাবাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি, উত্তপ্ত কুলগাম

শেষ আপডেট: 28 April 2020 07:00

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত হল কাশ্মীর। সোমবার সারা রাত ধরে চলল দু'পক্ষের গোলাগুলি। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে তিন জঙ্গি নিকেশ হয়েছে। কুলগামে টহলরত সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এলাকা ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তবাহিনী। প্রায় রাতভর চলে দু'পক্ষের গুলির লড়াই। লকডাউন পর্বে এই নিয়ে ২৮ জন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। লকডাউনের মধ্যে কাশ্মীর একাধিকবার উত্তপ্ত হয়েছে। শুধু জঙ্গি নয়, পাক সেনাও ধারাবাহিক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নিয়ন্ত্রণ রেখায়। জবাবে ভারতীয় সেনা ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় পাক ভূখণ্ডের জঙ্গি ঘাঁটি এবং গোলা বারুদের গুদাম। সেই ভিডিও-ও প্রকাশ করে সেনাবাহিনী। পরে গোয়েন্দা রিপোর্টে জানা যায় ওই হানায় ১৫ পাক সেনা এবং আটজন জইশ জঙ্গি নিহত হয়েছে। এই পর্বে সেনা প্রধান জেনারেল এমএম নারাভানেকেও ছুটে যেতে হয়েছিল কাশ্মীরে। ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগে সেনাপ্রধান বলেন, "ভারত-সহ গোটা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়ছে তখন পাকিস্তান তার সন্ত্রাস চালিয়েই যাচ্ছে।"

```