Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিল্লিতে ২০টি করোনা হটস্পট সিল করার সিদ্ধান্ত, বাইরে বেরোলেই পরতে হবে মাস্ক

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পর এবার রাজধানী শহর দিল্লির ২০টি করোনা হটস্পট সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, এই ২০টি এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে। যে ২০ট

দিল্লিতে ২০টি করোনা হটস্পট সিল করার সিদ্ধান্ত, বাইরে বেরোলেই পরতে হবে মাস্ক

শেষ আপডেট: 8 April 2020 16:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পর এবার রাজধানী শহর দিল্লির ২০টি করোনা হটস্পট সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, এই ২০টি এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে। যে ২০টি জায়গা সিল করা হবে তার মধ্যে রয়েছে মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, দ্বারকার শাহজাহানাবাদ সোসাইটি, ময়ূর বিহারের অংশবিশেষ, পটপরগঞ্জ, মালব্য নগর, সঙ্গম বিহার, সীমাপুরী, বসুন্ধরা এনক্লেভ এবং দিলশাদ গার্ডেন। মুম্বইয়ের মতো দিল্লিতেও বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরার নির্দেশিকা জারি করেছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। স্বস্তির খবর এই যে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোনও করোনা সংক্রমণ বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। দিল্লিতে কনট প্লেসের কাছে একটি বিখ্যাত বাঙালি বাজার রয়েছে। বুধবার এই বাজার এবং সংলগ্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। কারণ এই এলাকায় করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বাজারটি খোলা হবে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি এবং দিল্লির অবস্থা নিয়ে আলোচনার জন্য বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং তাঁর আধিকারিকরা। বৈঠকে ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও। সকলের উপস্থিতিতেই মাস্ক পরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এদিন সন্ধ্যায় বলেছেন, “মাস্ক পড়লে সাময়িক ভাবে করোনাভাইরাসের সংক্রমণ রোখা যাবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে। বাড়িতে তৈরি সুতির মাস্কেও কাজ হবে। কিন্তু মাস্ক ছাড়া বেরোনো যাবে না।“

```