Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অগ্নিমিত্রার পোশাকে র‍্যাম্প মাতালেন অ্যাসিড আক্রান্তরা, সৌজন্যে ‘দ্য কালারফুল মাইন্ড’

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের জন্য র‍্যাম্পে হাঁটলেন অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত মহিলারা। সৌজন্যে ‘দ্য কালারফুল মাইন্ড’। এই সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল এক সুন্দরী প্রতিযোগিতা। যার নাম ‘তনয়া-দ্য কুইন অফ কলকাতা’। ৮ সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল এই ফ

অগ্নিমিত্রার পোশাকে র‍্যাম্প মাতালেন অ্যাসিড আক্রান্তরা, সৌজন্যে ‘দ্য কালারফুল মাইন্ড’

শেষ আপডেট: 11 September 2018 09:55

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের জন্য র‍্যাম্পে হাঁটলেন অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত মহিলারা। সৌজন্যে ‘দ্য কালারফুল মাইন্ড’। এই সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল এক সুন্দরী প্রতিযোগিতা। যার নাম ‘তনয়া-দ্য কুইন অফ কলকাতা’। ৮ সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল এই ফ্যাশন শো-এর ফাইনাল রাউন্ড। আর সেখানেই র‍্যাম্পে হাঁটলেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। পাঁচজন অ্যাসিড আক্রান্ত মহিলা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন।

এই অনুষ্ঠান প্রসঙ্গে ‘দ্য কালারফুল মাইন্ড’-এর কর্ণধার অনিন্দ্য চ্যাটার্জী জানিয়েছেন, "এটা শুধু মহিলাদের আর সুন্দরী বানানোর অনুষ্ঠান নয়। বরং সমাজের সব বাধা পেরিয়ে সব চ্যালেঞ্জ যেন এই অ্যাসিড আক্রান্ত মহিলা অনায়াসেই পার করতে পারেন সেই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এখানে বিভিন্ন ধাপে গ্রুমও করা হয় প্রতিযোগীদের। তনয়াতে অংশগ্রহণ করা প্রত্যেক মহিলা যেন এক্সপার্টদের গ্রুমিংয়ের সাহায্যে যাতে ভবিষ্যতে নিজেদের একটা পরিচয় বানাতে পারেন সেই চেষ্টাই করা হয়।"

চলতি বছরে এই প্রতিযোগীতা পা দিয়েছে দ্বিতীয় বছরে। অনিন্দ্য চ্যাটার্জী জানিয়েছেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল ‘নারীত্ব’ উদ্‌যাপন করা। আর ‘তনয়া’ হলেন এমন একজন মহিলা যাঁর মধ্যে সৌন্দর্য্য এবং বুদ্ধির একটা সুন্দর কম্বিনেশন থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, অলকানন্দা রায়, অগ্নিমিত্রা পাল, ইমন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ এবং বৈশালী ডালমিয়া। আর র‍্যাম্পে 'তনয়া'-দের সঙ্গে ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মাননীয়া শশী পাঁজা, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার ডিজাইন করা পোশাক পরেই এ দিন র‍্যাম্পে হেঁটেছেন প্রতিযোগীরা।

 

```