Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পোস্তা উড়ালপুলের কাজ শুরু করতে টেন্ডার ডাকল রাজ্য, পুরভোটের আগে তৎপর কেএমডিএ

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। তারপর থেকে তিন-তিনবার চালু করার চেষ্টা করেও ফল মেলেনি। অবশেষে পুরভোটের আগে পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ ঠিক করতে দরপত্র চাইল কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন পর্ষদ। এর আগে খড়্

পোস্তা উড়ালপুলের কাজ শুরু করতে টেন্ডার ডাকল রাজ্য, পুরভোটের আগে তৎপর কেএমডিএ

শেষ আপডেট: 30 January 2020 11:09

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। তারপর থেকে তিন-তিনবার চালু করার চেষ্টা করেও ফল মেলেনি। অবশেষে পুরভোটের আগে পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ ঠিক করতে দরপত্র চাইল কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন পর্ষদ। এর আগে খড়্গপুর আইআইটি, রাইটস এবং এল অ্যান্ড টি-কে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কিন্তু সেতুটি আংশিক ভেঙে ফেলা হবে নাকি পুরোটাই ভেঙে আবার নতুন করে গড়া হবে এব্যাপারে কোনও সংস্থাই সঠিকভাবে মতামত দিতে পারেনি। ফলে এগোতেও পারেনি রাজ্য। নতুন টেন্ডার দেখে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপত্তা সংক্রান্ত সার্টিফিকেট দিতে বলা হয়েছে বিশেষজ্ঞ সংস্থাকে । সেতুর যে অংশ এখনও অক্ষত আছে তার ভার বহন ক্ষমতা কতটা বা তা গাড়ি চলাচলের উপযোগী কিনা, তাও জানাতে হবে ওই বিশেষজ্ঞ সংস্থাকে। সেতুর কোনও অংশ দুর্বল থাকলে তাকে কীভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারেও পরামর্শ দেবে সংশ্লিষ্ট সংস্থা। একই সঙ্গে গোটা প্রকল্পের পূর্ণাঙ্গ রিপোর্টও চাওয়া হয়েছে কেএমডিএ-র তরফে। অনেকের মতে, পুরসভা নির্বাচনে পোস্তা উড়ালপুলের বিষয়টিকে বড় হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। সেকারণে এই তৎপরতা। শুধু তাই নয়, এই উড়ালপুলটি এই মুহূর্তে রাজ্য সরকারের মাথাব্যথার বড় কারণ। সেতুটি যেভাবে গত চার বছর ধরে পড়ে রয়েছে তাতে যে কোনো সময় বড় বিপদের আশঙ্কা রয়েছে। সেই কারণেই মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি নতুন করে বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিল। এর আগেও অনেকবার টেন্ডার ডাকা হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র থাকার সময়ে একাধিকবার বিশেষজ্ঞদের নিয়ে পরিদর্শনেও গিয়েছিলেন। কিন্তু কোনও বারই সুরাহা বেরোয়নি। এখন দেখার পুরভোটের আগের এই তৎপরতা কতটা বাস্তবায়িত হয়।

```