Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আজও মিছিল, মিটিং-এ স্তব্ধ হবে কলকাতা, তীব্র যানজটের আশঙ্কা উত্তর থেকে দক্ষিণে

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছিল মহানগরে আন্দোলেন। শুক্রবারও নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায়। যার ফলে দুপুর থেকে সন্ধে পর্যন্ত যানজটে নাকাল হওয়ার আশঙ্কা থাকছে শহরের উত্তর থেকে দক্ষিণে। এদি

আজও মিছিল, মিটিং-এ স্তব্ধ হবে কলকাতা, তীব্র যানজটের আশঙ্কা উত্তর থেকে দক্ষিণে

শেষ আপডেট: 20 December 2019 07:24

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছিল মহানগরে আন্দোলেন। শুক্রবারও নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায়। যার ফলে দুপুর থেকে সন্ধে পর্যন্ত যানজটে নাকাল হওয়ার আশঙ্কা থাকছে শহরের উত্তর থেকে দক্ষিণে। এদিন তৃণমূল কংগ্রেসের সমাবেশ রয়েছে পার্ক সার্কাস ময়দানে। সোম, মঙ্গল, বুধবার তিন মিছিলে হাঁটার পর বৃহস্পতিবার রানি রাসমনি রোডের সমাবেশে বক্তৃতা করেন মমতা। দাবি তোলেন, নাগরিত্ব আইন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোট হোক। এখন দেখার এদিন কী দাবি তোলেন তৃণমূলনেত্রী। পার্ক সার্কাসে সমাবেশের কারণে মৌলালি, সিআইটি রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাতেও গণভোট হোক, মমতার সরকারই পড়ে যাবে: মুকুল রায়

উত্তর কলকাতায় ছাত্রদের জমায়েত রয়েছে। হেঁদুয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে একাধিক ছাত্র সংগঠন। স্কটিশচার্চ কলেজের সামনে থেকে মিছিল আসবে কলেজ স্কোয়ার পর্যন্ত। তারপর সেখানে পোড়ানো হবে যার ফলে উত্তর কলকাতাতেও ছড়াবে যানজট। রানি রাসমণি রোডে শিক্ষক সংগঠনগুলির যৌথ মঞ্চের সমাবেশ রয়েছে এদিন। একই সঙ্গে হাজরা মোড় থেকে নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি বিরোধী যৌথ মঞ্চের মশাল মিছিল শুরু হবে সন্ধেবেলা। শেষ হবে রবীন্দ্রসদন চত্বরে। ওই সময়ে মিছিলের ফলে অফিস ফেরত নিত্যযাত্রীদের যানজটে আটকে পড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারও তিন মিছিল এবং একটি সমাবেশে যানজট ছড়িয়েছিল কলকাতার বিভিন্ন অংশে। এদিনও তা থেকে নিস্তার নেই শহরবাসীর।

```