Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সৃজিতের নতুন 'সই' মিথিলা, বিয়ের আসরে নজর কাড়ল ছোট্ট আইরা

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকে মিথিলাকে সই বলেই ডাকছেন সৃজিত! অন্তত পরিচালকের ইনস্টাগ্রাম দেখে সে কথাই বলছেন ভক্তরা। শুক্রবার সন্ধ্যায় রেজিস্ট্রি ম্যারেজের পরেই মিথিলার সঙ্গে একটি ছবি ইনস্টাতে শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন 'স

সৃজিতের নতুন 'সই' মিথিলা, বিয়ের আসরে নজর কাড়ল ছোট্ট আইরা

শেষ আপডেট: 7 December 2019 04:05

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকে মিথিলাকে সই বলেই ডাকছেন সৃজিত! অন্তত পরিচালকের ইনস্টাগ্রাম দেখে সে কথাই বলছেন ভক্তরা। শুক্রবার সন্ধ্যায় রেজিস্ট্রি ম্যারেজের পরেই মিথিলার সঙ্গে একটি ছবি ইনস্টাতে শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন 'সই'।
আরও পড়ুন- সৃজিতের স্ত্রী মিথিলা কে, চিনে নিন বাংলাদেশি অভিনেত্রীকে
https://www.instagram.com/p/B5vCCzhHMXA/?igshid=v7wkynll6g0z সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চারহাত এক হয়েছে টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার। শুক্রবার সন্ধ্যাতেই ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি সেরে নেন মিথিলা এবং সৃজিত। আয়োজন ছিমছাম হলেও কমতি ছিল কোনও কিছুরই। জানা গিয়েছে, মেয়ের বিয়েতে ঢাকা থেকে হাজির ছিলেন মিথিলার বাবা-মা এবং ভাই। এসেছিল অভিনেত্রীর ছোট্ট মেয়ে আইরাও। আর সৃজিতের তরফে ছিলেন পরিচালকের মা এবং দিদি। অভিনেতা রুদ্রনীল ঘোষকেও এদিনের অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায়। এসেছিলেন শ্রীজাতও। অনেকেই বলছেন বিয়ে উপলক্ষে ঢাকা থেকে নাকি এসেছে ইলিশও। শোনা গিয়েছে, দক্ষিণ কলকাতায় নিজের ফ্ল্যাটেই রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন সৃজিত এবং মিথিলা। লাল জামদানি শাড়ি আর হাল্কা ডিজাইনের সোনার গয়নায় সেজেছিলেন মিথিলা। সৃজিতের পরনে ছিল কালো পাঞ্জাবি আর লাল জহর কোট। পাত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, কিছুদিন আগে সৃজিত যখন ঢাকা গিয়েছিলেন তখন বরের জন্য নিজে হাতেই নাকি বিয়ের কেনেকাটা সেরেছিলেন মিথিলা। ছিমছাম সাজে মিঞা-বিবি দু'জনকেই লাগছিল বেশ। আংটি বদল, সইসাবুদের ফাঁকে সৃজিতের সঙ্গে একফাঁকে সেলফিও তুলে নেন মিথিলা। তবে সব জায়গাতেই নজর কেড়েছে ছোট্ট আইরা।

```