শেষ আপডেট: 24 January 2019 13:17
প্রসঙ্গত, গত কয়েক মাসে অন্তত পাঁচ বার সিবিআই দফতরে তলব করা হয়েছিল শ্রীকান্তকে। তাঁর কাছে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি তিনি সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন বলেও খবর। গোটা ব্যাপারটা যে ক্রমশ তাঁকে গ্রেফতারের দিকেই এগোচ্ছে তা এক প্রকার বোঝাও যাচ্ছিল।
শ্রীকান্ত মোহতার গ্রেফতার নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বিজেপি নেতা মুকুল রায় এ দিনও সিবিআই তদন্ত প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূলের মন্ত্রীরা রাতে ঘুমোতে পারছেন না। টুং করে আওয়াজ হলেই উঠে পড়ছেন, ভাবছেন এই বুঝি সিবিআই এলো। বিছানা ছেড়ে লাফিয়ে লাফিয়ে উঠছেন।
রাজনৈতিক সূত্রের মতে, শ্রীকান্তকে গ্রেফতারের ঘটনা টলি পাড়ার মধ্যে ভয় ঢুকিয়ে দিতে পারে। কারণ, অভিনেতা দেব-কে তৃণমূলে সামিল করানো থেকে শুরু করে তৃণমূলের মঞ্চে টলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীদের হাজির করানোর নেপথ্যে শ্রীকান্ত মোহতার বড় ভূমিকা ছিল বলেই অনেকে মনে করেন। শ্রীকান্ত গ্রেফতার হওয়ার পর লোকসভার ভোটে টলি পাড়া তৃণমূলের প্রচারে কতটা সক্রিয় থাকে এখন সেটাই দেখার। তৃণমূলের এক নেতার কথায়, সিবিআইয়ের পাশাপাশি এখন আয়কর দফতরও সক্রিয়। ক্লাবগুলিকে ডেকে বলছে হিসাব দিতে। ওরা কি টলি পাড়া কে ছেড়ে দেবে? কে জানে!
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পাশে যত তারকা তাঁদের ডিরেক্টর শ্রীকান্তই: সূর্য
https://www.four.suk.1wp.in/news-state-mamata-target-of-sarcasm-from-surjyakanta-mishra-over-srikant-arrest/
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন