Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত, দরপত্র ডাকল কেএমডিএ

দ্য ওয়াল ব্যুরোঃ এবার মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। ভিভিআইপি কনভয় যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য এই ফ্লাইওভারে আগে যেসব হাইটব

মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত, দরপত্র ডাকল কেএমডিএ

শেষ আপডেট: 12 September 2020 08:46

দ্য ওয়াল ব্যুরোঃ এবার মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। ভিভিআইপি কনভয় যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য এই ফ্লাইওভারে আগে যেসব হাইটবার ছিল, তা খুলে ফেলা হবে বলে জানানো হয়েছে। এই কাজের জন্য দরপত্র আহ্বান করেছে কেএমডিএ। শনিবার কেএমডিএ-র তরফে এই সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় ভিভিআইপি কনভয় যাওয়ার জন্য হাইটবার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য ইতিমধ্যেই এই ফ্লাইওভারে যেসব হাইটবার রয়েছে সেগুলি খুলে ফেলা হবে। নোটিসে কেএডিএ-র তরফে জানানো হয়েছে, এই হাইটবার বসানোর জন্য ১০ লক্ষ ৪৪ হাজার ১৪৩ টাকা খরচ হবে বলে ধরে রাখা হয়েছে। তার জন্য দরপত্রের আহ্বান করা হয়েছে। এই দরপত্র অনলাইনে জমা দেওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই দরপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। কেএমডিএ জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে এই হাইটবার বসানোর কাজ শেষ করতে হবে। নবান্ন সূত্রে খবর, ভিভিআইপি কনভয় যাওয়ার সময় গাড়ির মাথায় যে জ্যামার লাগানো থাকে, অনেক সময় হাইটবারে তা আটকে যায়। ফলে যাতায়াতে অনেক সমস্যা হয়। সেই সমস্যা যাতে না হয়, তার জন্য এই হাইটবারের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর থেকেই কলকাতার একাধিক ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু করেছিল কেএমডিএ। কখনও চিংড়িহাটা উড়ালপুল, কখনও শিয়ালদহ স্টেশনের সামনের ফ্লাইওভার, আবার কখনও ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার জন্য মাঝেমধ্যেই বন্ধ থেকেছে যান চলাচল। চিংড়িহাটা উড়ালপুল তো মেরামতির জন্য বহুদিন বন্ধ রাখতে হয়। বেশ কিছুদিন শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছিল। বসানো হয় হাইটবারও। এবার মা ফ্লাইওভারে ফের নতুন করে হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল কেএমডিএ।

```