Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কেরলে সন্ন্যাসিনীকে ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: কেরলের সন্ন্যাসিনীকে ধর্ষণে অভিযুক্ত জলন্ধরের বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে গ্রেফতার করা হল। শুক্রবার জিজ্ঞাসাবাদের পর কেরল পুলিশ তাঁকে গ্রেফতার করে। সম্প্রতি ভ্যাটিক্যানের হস্তক্ষেপ চেয়ে বিচারের আবেদন করেছিলেন কেরলের এক সন্ন্

কেরলে সন্ন্যাসিনীকে ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল গ্রেফতার

শেষ আপডেট: 21 September 2018 10:00

দ্য ওয়াল ব্যুরো: কেরলের সন্ন্যাসিনীকে ধর্ষণে অভিযুক্ত জলন্ধরের বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে গ্রেফতার করা হল। শুক্রবার জিজ্ঞাসাবাদের পর কেরল পুলিশ তাঁকে গ্রেফতার করে। সম্প্রতি ভ্যাটিক্যানের হস্তক্ষেপ চেয়ে বিচারের আবেদন করেছিলেন কেরলের এক সন্ন্যাসিনী। তাঁর অভিযোগ, বিশপ ফ্রাঙ্কো তাঁকে ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকী তিনি আরও অভিযোগ জানান, বিশপ তাঁর রাজনৈতিক যোগাযোগ ও আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাইছেন। এই অভিযোগের পর বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল পদত্যাগ করেন। বিশপ দাবি করেছিলেন, পুলিশের রিপোর্টে তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, তাতে নানা অসঙ্গতি আছে। তিনি কোনও অপরাধ করেননি। তবে তিনি জানিয়েছেন, ঈশ্বরে তাঁর পূর্ণ বিশ্বাস আছে। তাই তদন্তের পরিণাম জানার অপেক্ষা তিনি করতে চান। এই বিষয়েই এতদিন ধরে বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। থ্রিপুনিথুরার ক্রাইম ব্রাঞ্চে লাগাতার তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কোট্টায়ামের পুলিশ সুপার হরি শঙ্কর আগেই জানিয়েছিলেন, যে স্পেশ্যাল ইনভেস্টিগেশন দল এই ঘটনার তদন্ত করছে তারা ২১ তারিখ তাদের জিজ্ঞাসাবাদ শেষ করতে পারে। হরি শঙ্কর আরও বলেন, পুলিশের তরফে বিশপ ফ্রাঙ্কোকে একশ'র বেশি প্রশ্ন করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সংখ্যা জানাতে পারবেন না। ২০ সেপ্টেম্বর টানা ৮ ঘণ্টা ধরে বিশপকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাঁকে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার মধ্যে তদন্তকারী অফিসারদের সামনে হাজির হতে বলা হয়। শুক্রবার কোচির পাঁচতারা হোটেল থেকে ১০.৪০ নাগাদ সেখানে পৌঁছান বিশপ ফ্রাঙ্কো। তদন্ত চলাকালীন 'ভারতীয় ক্যাথলিক বিশপ কনফারেন্সে' পোপ ফ্রান্সিস বলেন, বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে তাঁর দায়িত্ব থেকে বর্তমানে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিশপের গ্রেফতারির খবর পেয়ে অভিযোগকারিনী সন্ন্যাসিনী ও অন্যান্য সন্ন্যাসিনীরা এই ঘটনাকে তাঁদের প্রাথমিক জয় বলে অভিহিত করেন। তবে তাঁদের বক্তব্য, সবে প্রথম ধাপ পেরিয়েছেন তাঁরা। এখনও অনেকটা পথ পেরোনো বাকি। বিশপের সাজা না হওয়া পর্যন্ত লড়াই চালাবেন তাঁরা।

```