Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিল্লিতে মিলল গোয়েন্দা অফিসারের পোড়া দেহ! হিংসায় মৃত্যু বেড়ে ২১, অগ্নিগর্ভ পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসার বলি এবার এক আইবি অফিসার! পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে গণআক্রমণে নিহত হয়েছেন তিনি। মৃত আধিকারিকের নাম অঙ্কিত শর্মা। নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, মঙ্গলবার বিকেলে কাজ থ

দিল্লিতে মিলল গোয়েন্দা অফিসারের পোড়া দেহ! হিংসায় মৃত্যু বেড়ে ২১, অগ্নিগর্ভ পরিস্থিতি

শেষ আপডেট: 26 February 2020 08:12

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসার বলি এবার এক আইবি অফিসার! পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে গণআক্রমণে নিহত হয়েছেন তিনি। মৃত আধিকারিকের নাম অঙ্কিত শর্মা। নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, মঙ্গলবার বিকেলে কাজ থেকে ফেরার পথে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের মুখে পড়ে যান তিনি। তার পরে পিটিয়ে মারা হয় তাঁকে। অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র শর্মা নিজেও একজন আইবি অফিসার। তাঁর অভিযোগ, আম আদমি পার্টির সমর্থকদের আক্রমণেই মারা গেছে তাঁর ছেলে। পাথর ছুড়ে ও পিটিয়ে মারার পরে গুলিও চালানো হয়েছে তাঁর উপরে। মঙ্গলবার রাত থেকেই তাঁর পরিবার তাঁর কোনও সন্ধান না পেয়ে খোঁজ করতে শুরু করে। অবশেষে এক দিন পরে মিলল দেহ। ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। গত তিনদিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে আগুন জ্বলছে রাজধানী শহরের বিস্তীর্ণ এলাকায়। সীলমপুর, জাফফরাবাদ, মৌজপুর, ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর, গোকুলপুরী ও আরও অসংখ্য এলাকায় দোকানপাট জ্বালিয়ে দিয়েছে তাণ্ডবকারীরা। বাদ যায়নি পেট্রল পাম্প এবং রাস্তার পাশে থাকা গাড়িও। গুলি চালানোর পাশাপাশি এলোপাথাড়ি পাথর এবং ইটবৃষ্টিও করেছে তাণ্ডবকারীরা। ন্ধ দোকানপাট। রাস্তায় নেমেছে র‍্যাফ। সরকারি স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষাও। উত্তর-পূর্ব দিল্লির চার জায়গায় জারি রয়েছে কার্ফু। এসবের মধ্যেই সংঘর্ষের জেরে আজকের এই ঘটনা নিয়ে দু'জন পুলিশ অফিসারেরও মৃত্যু হল। আজ অর্থাৎ বুধবার এই নিয়ে আট জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। তীব্রভাবে অশান্তি ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লির সাধারণ মানুষ। বেশ কিছু এলাকায় পুলিশের উপস্থিতিতেই অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। দিল্লির এ হেন পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রও। রাজধানী শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বিষয়ক বৈঠকও হয়েছে। সেই বৈঠকেই অজিত ডোভাল জানিয়েছেন, “সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে। আমাদের সেই ভয় দূর করতে হবে।” পাশাপাশি ডোভাল আরও বলেছেন, “সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্য রাস্তায় কেউ বন্দুক হাতে ঘুরে বেড়াতে পারবে না।” অন্যদিকে দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর মধ্যে দিল্লির হাসপাতালগুলিতে সোমবার থেকেই তিল ধারণের জায়গা নেই। রক্তাক্ত মানুষজনকে রাস্তা থেকে তুলে আনা হচ্ছে।

```