Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উত্তরপ্রদেশের গরিব, মেহনতিদের জন্য এ বার ১০ টাকার 'যোগী থালি'

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত তিনি। চান রাজ্যের কেউ যেন অভুক্ত না থাকে। আর তার জন্যই মাত্র ১০ টাকায় পেট ভরে খাবার চালু করেছেন এক যুবক। প্রকল্পের নাম দিয়েছেন 'যোগী থালি'। উত্তরপ্রদেশের আতরসূর্য এলাকার বাসিন্দা দিলীপ সিং। এল

উত্তরপ্রদেশের গরিব, মেহনতিদের জন্য এ বার ১০ টাকার 'যোগী থালি'

শেষ আপডেট: 4 September 2018 09:00

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত তিনি। চান রাজ্যের কেউ যেন অভুক্ত না থাকে। আর তার জন্যই মাত্র ১০ টাকায় পেট ভরে খাবার চালু করেছেন এক যুবক। প্রকল্পের নাম দিয়েছেন 'যোগী থালি'। উত্তরপ্রদেশের আতরসূর্য এলাকার বাসিন্দা দিলীপ সিং। এলাকায় 'কাকে' নামেই পরিচিত তিনি। রাজনৈতিক ভাবে তিনি এতদিন ছিলেন রাজ্যের বিরোধী শিবিরে। কিন্তু রাজ্যে যতই শাসক-বিরোধী চাপানউতোর চলুক না কেন, মুখ্যমন্ত্রীর কাজে তিনি মুগ্ধ। আর তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁর এই প্রকল্প চালু করা। দিলীপের বক্তব্য, 'রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতির কথা ভাবেন। রাজ্যের একটা মানুষও যাতে অভুক্ত না থাকেন, তার কথা বলেন। সেই ভাবনা থেকেই আমার এই প্রকল্পের সূচনা। ১০ টাকাতে পেট ভরে খাবার পাবেন সবাই। মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন৷ তাঁর কাজে অনুপ্রানিত হয়েই তাই প্রকল্পের নামকরণ যোগী থালি৷' সোমবার সন্ধায় ‘যোগী থালি’ প্রকল্পের সূচনা করেন এলাহাবাদের মেয়র অভিলাষ গুপ্তা৷ এই ধরণের উদ্যোগের ফলে শহরের দুঃস্থ, গরিব ও মেহনতি মানুষের উপকার হবে, বলে জানান মেয়র৷ প্রকল্পের উদ্বোধন হতেই দেখা গেল 'যোগী থালি' খেতে লাইন দিয়েছেন গরিব, দুঃস্থেরা। চেটেপুটে খাচ্ছেন সেই খাবার। আপাতত দিনে দু’বার শহরের আতরসূর্য এলাকা থেকে পাওয়া যাবে নিরামিষ ‘যোগী থালি’৷ পরে এলাহাবাদের অন্যান্য অঞ্চলেও মিলবে কম মূল্যের এই পেট ভরা খাবার৷, জানিয়েছেন দিলীপ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```