Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গলায় পাইথন জড়িয়ে সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: দোকান-বাজারে গিয়ে জিনিস কেনার দিন ক্রমশ ফুরিয়ে আসছে। অনলাইন শপিংয়েরই এখন রমরমা। হেন কোনও জিনিস নেই যা অনলাইনে পাওয়া যায় না। কিন্তু তা বলে সাপ? তায় আবার পাইথন? শুনে অবাক লাগলেও এমনটাই হয়েছে। তেলেঙ্গনার মেদচল জেলার চৌদারগুডা

গলায় পাইথন জড়িয়ে সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার, তারপর...

শেষ আপডেট: 8 January 2019 06:36

দ্য ওয়াল ব্যুরো: দোকান-বাজারে গিয়ে জিনিস কেনার দিন ক্রমশ ফুরিয়ে আসছে। অনলাইন শপিংয়েরই এখন রমরমা। হেন কোনও জিনিস নেই যা অনলাইনে পাওয়া যায় না। কিন্তু তা বলে সাপ? তায় আবার পাইথন? শুনে অবাক লাগলেও এমনটাই হয়েছে। তেলেঙ্গনার মেদচল জেলার চৌদারগুডা গ্রামে। অনলাইনে পাইথন বিক্রি করার অভিযোগে, সোমবার দু'জনকে গ্রেফতার করেছে তেলেঙ্গনা বন বিভাগ। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পাইথনের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছিলেন দুই যুবক। তখনই বিষয়টি নজরে আসে তাঁদের। এরপরেই গ্রেফতার করা হয়েছে শরণ এবং প্রবীণ নামের দুই অভিযুক্তকে। অ্যান্টি পোচিং স্কোয়াডের তদন্তকারী অফিসারদের অনুমান, ধৃত দুই যুবকই চোরাশিকারি। ইতিমধ্যেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি Schedule - I প্রজাতির পাইথন এবং আরও একটি সাপ। তাদের কাছে আরও কোনও সাপ বা জীবজন্তু রয়েছে কিনা তার খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে বন বিভাগ। তেলেঙ্গনা বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, গলায় পাইথন জড়িয়ে ছবি তুলেছিল প্রবীণ। আর তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় সে এবং তার বন্ধু শরণ। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করাই ছিল তাদের উদ্দেশ্য। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে, দশ হাজার টাকা জরিমানা, সঙ্গে ৩ থেকে ৭ বছরের জেল হতে পারে এই দু'জনের।

```