Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তীর্থযাত্রী না গুণ্ডা! কানওয়ার যাত্রীদের জুলুমে অতিষ্ঠ পথচলতি মানুষ

দ্য ওয়াল ব্যুরো: হাজার হাজার শিব ভক্ত চলেছেন হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী। সেখান থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালবেন তাঁরা। নাম 'কানওয়ার যাত্রা'। কিন্তু এই যাত্রা দিনদিন দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে। কানওয়ার যাত্রীদের অত্যা

তীর্থযাত্রী না গুণ্ডা! কানওয়ার যাত্রীদের জুলুমে অতিষ্ঠ পথচলতি মানুষ

শেষ আপডেট: 10 August 2018 07:56

দ্য ওয়াল ব্যুরো: হাজার হাজার শিব ভক্ত চলেছেন হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী। সেখান থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালবেন তাঁরা। নাম 'কানওয়ার যাত্রা'। কিন্তু এই যাত্রা দিনদিন দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে। কানওয়ার যাত্রীদের অত্যাচারে অতিষ্ঠ পথ চলতি মানুষ। বুধবার দিল্লিতে এক গাড়ির ড্রাইভারের সঙ্গে বচসা বাধে কিছু কানওয়ার যাত্রীর। অভিযোগ ওই ড্রাইভার এক কানওয়ার যাত্রীকে থাপ্পড় মেরেছেন। তারপর দেখা গেল, প্রায় ১০-১৫ জন কানওয়ার যাত্রী ওই গাড়ি ভাঙচুর করছেন। এমনকী ভাঙচুর করার পর সবাই মিলে উল্টিয়ে দিলেন গাড়িটি। https://twitter.com/ANINewsUP/status/1027600983587778560 পরদিন আবার একই ঘটনা ঘটল। এ বার উত্তর প্রদেশের মুজফফরনগরে। একটা গাড়ি যাওয়ার সময় যাত্রীদের একটু গা ঘেঁষে যায়। সেই অপরাধে সবাই মিলে তাড়া করলেন গাড়িটিকে। চেষ্টা করা হলো কাঁচ ভাঙার। এমনকী গাড়ির ড্রাইভারকে জোর করে বের করে আনার চেষ্টা করা হলো। কিন্তু কোনও রকমে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান ড্রাইভার। পুরো ঘটনা ক্যামেরায় বন্দি হয়ে যায়। এইসব ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের বক্তব্য, তীর্থযাত্রীদের বেশে রাস্তায় বেরিয়ে গুণ্ডাদের মতো আচরণ করছেন তাঁরা। তাঁরা মনে করেছেন, কেউ তাঁদেরকে আটকাতে পারবে না। আর তাই যা ইচ্ছা তাই করছেন এই কানওয়ার যাত্রীরা। পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁদেরও সমালোচনা শুরু হয়। সমালোচনা হয় যোগী আদিত্যনাথের সরকারেরও। আর এই ব্যাপারে সুর চড়িয়েছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, যোগী সরকারের প্রত্যক্ষ্য মদতেই এতটা সাহস পাচ্ছেন এই কানওয়ার যাত্রীরা। ভিড় সামলানোর কোনও ব্যবস্থা না করে উল্টে কানওয়ার যাত্রীদের জন্য আরামদায়ক থাকা-খাওয়ার ব্যবস্থার উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন যোগী, এই অভিযোগ তুলেছেন বিরোধীরা। গাড়ি ভাঙচুর করার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গায় পুলিশ তাঁদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এমনকী মেরঠের পুলিশ অফিসার প্রশান্ত কুমারকে হেলিকপ্টারের উপর থেকে কানওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করতে দেখা গিয়েছে। তাই পুলিশের থেকে ভয় চলে গিয়েছে তাঁদের। তার ফলে বুলন্দশহরে পুলিশের গাড়িতে ভাঙচুর করতেও দেখা গিয়েছে কানওয়ার যাত্রীদের। https://twitter.com/ANI/status/1027803071034716160 আর এ সবের পরেই শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তীর্থযাত্রায় গেলেও কাওকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেয়নি সংবিধান। আর তাই যে সব কানওয়ার যাত্রী গাড়ি ভাঙচুর করছে, বা বিভিন্ন জায়গায় আইন ভাঙছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেষ দেওয়া হয়েছে পুলিশকে। আর তার পরেই দিল্লিতে গাড়ি ভাঙচুরের ঘটনায় এক কানওয়ার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। https://twitter.com/ani_digital/status/1027597517028876289 কিন্তু তারপরেও অবস্থা কতটা ঠিক হবে সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে পথচলতি সাধারণ মানুষ।  

```