Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন এ কে ৪৭ রাইফেল নিয়ে পালানো পুলিশ অফিসার

দ্য ওয়াল ব্যুরো: বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল পুলিশ অফিসার আদিল বশির চম্পট দিয়েছিলেন সাতটি এ কে ৪৭ রাইফেল নিয়ে। অনুমান ছিল জঙ্গি সংগঠনে যোগ দেবেন ওই পুলিশ অফিসার। খবর ছিল জঙ্গিদের হাতে ওই রাইফেল পাচারও করে দিয়েছেন তিনি। আর এ

হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন এ কে ৪৭ রাইফেল নিয়ে পালানো পুলিশ অফিসার

শেষ আপডেট: 1 October 2018 13:08

দ্য ওয়াল ব্যুরো: বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল পুলিশ অফিসার আদিল বশির চম্পট দিয়েছিলেন সাতটি এ কে ৪৭ রাইফেল নিয়ে। অনুমান ছিল জঙ্গি সংগঠনে যোগ দেবেন ওই পুলিশ অফিসার। খবর ছিল জঙ্গিদের হাতে ওই রাইফেল পাচারও করে দিয়েছেন তিনি। আর এ বার জানা গেল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন আদিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদিল বশিরের একটি ছবি। সেই ছবিতে হাতে এ কে ৪৭ নিয়ে হিজবুল কম্যান্ডার জিনাত-উল-ইসলামের সঙ্গে দেখা গিয়েছে আদিলকে।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

শ্রীনগরে পিপলস্‌ ডেমোক্র্যাটিক পার্টির বিধায়ক আলিয়াজ আহমেদ মীরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্পেশ্যাল অফিসার আদিল বশির। গত শুক্রবার ২৮ সেপ্টেম্বর বিধায়কের বাড়ি থেকেই রাইফেলগুলি নিয়ে চম্পট দেন বশির। খবর পেয়েই বিধায়কের বাড়িতে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নিখোঁজ আদিল বশির এবং খোয়া যাওয়া অস্ত্রগুলির খোঁজ দিতে পারলে পুরস্কার স্বরূপ মিলবে নগদ ২ লক্ষ টাকা। এ কথাও ঘোষণা করে পুলিশ। যদিও এখনও পুলিশের জালে পাকড়াও হয়নি আদিল।  

```