Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাজেটের আগেই পীযূষ করলেন জেটলির নাম, টুইটে পেলেন অভিনন্দনও

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার লোকসভায় বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। আর এটাই ছিল গোয়েলের প্রথম বাজেট পেশ। অথচ এই মহাযজ্ঞে যাঁর থাকার কথা ছিল, এ দিন লোকসভায় থেকে তিনি ছিলেন বহু বহু দূরে। তিনি অরুণ জেটলি। বর্তমানে ক্যানসার

বাজেটের আগেই পীযূষ করলেন জেটলির নাম, টুইটে পেলেন অভিনন্দনও

শেষ আপডেট: 1 February 2019 12:42

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার লোকসভায় বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। আর এটাই ছিল গোয়েলের প্রথম বাজেট পেশ। অথচ এই মহাযজ্ঞে যাঁর থাকার কথা ছিল, এ দিন লোকসভায় থেকে তিনি ছিলেন বহু বহু দূরে। তিনি অরুণ জেটলি। বর্তমানে ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছে নিউ ইয়র্কে। কিন্তু বাজেট পেশ হচ্ছে বলে কথা। তিনি কী আর স্থির থাকতে পারেন। উচাটন হওয়াই তো স্বাভাবিক। এক অর্থে তাঁর বাজেট আর তিনিই নেই! কিন্তু কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও এ দিন নিঃসন্দেহেই জেটলি খোঁজ রাখছিলেন প্রতি মুহূর্তের। আর বাজেট শেষ হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যেই পীযূষ গোয়েলকে অভিনন্দন জানিয়ে টুইটও করলেন। নিউ ইয়র্কের সময় তখন প্রায় রাত আড়াইটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা করে জেটলি বলেন, “অসাধারণ বাজেট পেশ করেছেন পীযূষ গোয়েল। ওঁকে শুভেচ্ছা জানাই। অর্থনীতির সমস্ত চ্যালেঞ্জ খুঁজে বের করাই আগামী দিনে এই বাজেটের লক্ষ্য।" অরুণ জেটলির অসুস্থতার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মহলে উঠেছিল একটি প্রশ্ন। তাহলে এ বার বাজেটের কী হবে? চিকিৎসার জন্য জেটলি বিদেশে পাড়ি দেওয়ার ফলে স্বভাবতই জনগণের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে এ বছর বাজেট পেশ করবেন কে? জেটলির বিদেশ যাত্রার পরেই অন্তর্বর্তী অর্থমন্ত্রী হিসেবে স্থির হয় পীযূষ গোয়েলের নাম। আর তাই চলতি বছর অরুণ জেটলির বদলে লোকসভায় বাজেট পেশ করলেন পীযূষ গোয়েল। এ দিনের বাজেট অধিবেশনের শুরুতেই পীযূষ গোয়েল তুলে আনেন অরুণ জেটলির প্রসঙ্গ। তিনি বলেন, চিকিৎসার কারণে জেটলি দেশে না থাকাতেই এই বছর লোকসভায় বাজেট পেশ করতে হচ্ছে তাঁকে। তারপরেই উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, "প্রার্থনা করুন উনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন।" কিন্তু অরুণ জেটলির মতো পোড় খাওয়া অর্থমন্ত্রীর জায়গায় হঠাৎ গোয়েলের নাম কেন প্রস্তাবিত হলো? মুম্বই ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন পীযূষ গোয়েল। হয়েছিলেন দ্বিতীয়। ভারতের খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মধ্যেও তাঁর র‍্যাঙ্ক সেকেন্ড। প্রায় ৩৪ বছর ধরে রাজনীতিতে রয়েছেন তিনি। তবে বিজেপি'র সঙ্গে পরিচয় বাবার সূত্রেই। পীযূষ গোয়েলের বাবা প্রয়াত বেদ প্রকাশ গোয়েল ছিলেন ভারতের প্রাক্তন শিপিং মিনিস্টার এবং বিজেপি'র জাতীয় কোষাধ্যক্ষ। বাবার পথ অনুসরণ করেই গোয়েলও বহুদিন দায়িত্ব সামলেছিলেন বিজেপি'র কোষাগারের। কয়লা, শক্তি, খনি এবং নতুন ও পুনর্নবীকরণ যোগ্য সম্পদের দায়িত্বে থাকা মন্ত্রীর পদ থেকে সরাসরি পীযূষ গোয়েলের প্রোমশন হয় মোদীর ক্যাবিনেটে। সুরেশ প্রভুর জায়গায় রেলমন্ত্রী হন তিনি। আর তারপর সটান অন্তর্বর্তী অর্থমন্ত্রী। গোয়েলের ঘনিষ্ঠ মহল বলছে, এই উত্থানের একমাত্র কারণ তাঁর নিষ্ঠা এবং অধ্যাবসায়। কাজের প্রতি আসক্ত, ক্রাইসিস ম্যানেজার, দিনের পর দিন রাত জেগে কাজ করা এই মন্ত্রী বিজেপি'র শীর্ষ মহলের সুনজরেই ছিলেন। আর তাই জেটলির অসুস্থতার সময়ে পরিস্থিতি যখন কঠিন, তখন বাজেট অধিবেশনের মতো মহাযজ্ঞে পীযূষ গোয়েলকেই বেছে নিয়েছে মোদী সরকার।

```