Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করযোগ্য আয় ৫ লক্ষ টাকা হলে, সিধে সাশ্রয় সাড়ে ১২ হাজার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার অন্তর্বর্তী বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল প্রস্তাব দিয়েছেন, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে আয়কর আইনের ৮৭-এ পুরো কর ছাড় পাবেন। আয়কর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর স্পষ্ট অর্থ হল কারও করযোগ্য আয় ৫

করযোগ্য আয় ৫ লক্ষ টাকা হলে, সিধে সাশ্রয় সাড়ে ১২ হাজার

শেষ আপডেট: 1 February 2019 13:40

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার অন্তর্বর্তী বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল প্রস্তাব দিয়েছেন, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে আয়কর আইনের ৮৭-এ পুরো কর ছাড় পাবেন। আয়কর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর স্পষ্ট অর্থ হল কারও করযোগ্য আয় ৫ লক্ষ টাকা বা তার কম হলে তবেই এই ছাড়ের সুবিধা পাবেন। কিন্তু করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা পাওয়া যাবে না। বর্তমান হারেই তাঁদের আয়কর দিতে হবে। তাঁদের কথায়, ব্যাপারটাকে আরও পরিষ্কার করে বুঝতে হলে আয়কর আইনের ৮৭-এ ধারা দেখা দরকার। ২০১৯ এর অর্থবিলে বলা হয়েছে, ৮৭-এ ধারায় কর ছাড় তথা ট্যাক্স রিবেট বর্তমানের আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। এর আগে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে আড়াই হাজার টাকা কর ছাড় তথা রিবেট পাওয়া যেত। কিন্তু অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী তার উর্ধ্বসীমা সাড়ে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ কোনও ব্যক্তির করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকা হলে বছরে কর বাবদ তাঁর সাশ্রয় হবে সাড়ে ১২ হাজার টাকা। আয়কর পরামর্শদাতা তরুণ চক্রবর্তীর কথায়, "যেমন ধরা যাক কারও করযোগ্য আয় ছিল বছরে ৪ লক্ষ টাকা। সে ক্ষেত্রে বর্তমানে তাঁকে কর দিতে হতো সাড়ে সাত হাজার টাকা। কিন্তু এখন বছরে তাঁর ওই সাড়ে সাত হাজার টাকা কর সাশ্রয় হবে।"
আরও পড়ুন: মোদী + দিদি, বাংলার চাষিভাইরা কি বছরে ১১ হাজার টাকা করে পাবেন?
তবে করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকার বেশি হলে পুরনো হারেই কর দিতে হবে। অর্থাৎ ট্যাক্স স্ল্যাবের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর ৫ শতাংশ হারে কর দিতে হবে। পাঁচ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ২০ শতাংশ হারে। এর পর দশ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের ৩০ শতাংশ হারে কর দিতে হবে। প্রসঙ্গত, ২০১৭ সালের বাজেট ঘোষণায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবের পরিবর্তন করেছিলেন। পূর্বতন ১০ শতাংশ হারের থেকে কমিয়ে তা তিনি ৫ শতাংশ করেছিলেন। তার ফলে সব ব্যক্তিগত করদাতাদের সে বছর ১২,৫০০ টাকা কর সাশ্রয় হয়েছিল। আরও পড়ুন: https://thewall.in/2019/02/news-state-will-farmers-of-west-bengal-get-11-thousand-rupees-per-year/  

```