শিক্ষিকা স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী ও তাঁর প্রেমিকা
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্বামীর। প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তাই পরিকল্পনা করে খুন করা হলো স্ত্রীকে। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বামী ও তাঁর প্রেমিকা।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রজনীশ গুপ্ত জানিয়েছেন, বছর ৩৮'র ওই গ
শেষ আপডেট: 2 November 2018 06:58
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্বামীর। প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তাই পরিকল্পনা করে খুন করা হলো স্ত্রীকে। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বামী ও তাঁর প্রেমিকা।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রজনীশ গুপ্ত জানিয়েছেন, বছর ৩৮'র ওই গৃহবধূ সুনীতা পেশায় শিক্ষিকা। তাঁর স্বামী ৪০ বছরের মনজিতের সঙ্গে বিবাহ মহির্ভূত সম্পর্ক ছিল বছর ২৬'র অ্যাঞ্জেল গুপ্ত ওরফে শশী প্রভার। এই কথা জানতে পেরে যান সুনীতা। এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন তিনি।
তাই মনজিৎ ও অ্যাঞ্জেল পরিকল্পনা করেন, সুনীতাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার। এই কাজে তাঁদের সাহায্য করেন মনজিতের বন্ধু ৪০ বছরের রাজীব। তিন জনে মিলে ভাড়াটে খুনি ঠিক করেন। পরিকল্পনা মতো সোমবার স্কুল যাওয়ার পথে উত্তর পূর্ব দিল্লির বাওয়ানা এলাকায় সুনীতার উপর হামলা চালায় আততায়ীরা। তাঁর উপর তিনটি গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সুনীতার ফোন রেকর্ড ঘেঁটে পুলিশ মনজিৎ ও অ্যাঞ্জেলের সম্পর্কের ব্যাপারে জানতে পারে। পুলিশি জেরার মুখে তাঁরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেন। তারপরেই সুনীতাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মনজিৎ, অ্যাঞ্জেল ও রাজীবকে। সুনীতা ও মনজিতের একটি ১৬ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলে আছে। তাদের মামা বাড়িতে রেখে আসা হয়েছে।
এই ঘটনায় যে ভাড়াটে খুনিরা গুলি চালিয়েছিল তারা পলাতক। তাদের খোঁজ করছে পুলিশ।