Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন, ‘ছপাক’ মুক্তির পর ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন আগে রিলিজ হয়েছে মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপাক'। ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে সেভাবে জমিয়ে ব্যবসা করতে পারেনি দীপিকা পাড়ুকোনের নতুন ছবি। তবে ট্রেলর থেকে বড় পর্দায় অ্যাসিড অ্যাটাক সারভাইভারের চরিত্রে দীপিকার অভিনয়,

অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন, ‘ছপাক’ মুক্তির পর ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

শেষ আপডেট: 13 January 2020 14:05

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন আগে রিলিজ হয়েছে মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপাক'। ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে সেভাবে জমিয়ে ব্যবসা করতে পারেনি দীপিকা পাড়ুকোনের নতুন ছবি। তবে ট্রেলর থেকে বড় পর্দায় অ্যাসিড অ্যাটাক সারভাইভারের চরিত্রে দীপিকার অভিনয়, সবকিছুই মনজয় করেছে দর্শকদের। এভাবে জনজীবনের প্রভাব ফেলল 'ছপাক'। দীপিকার ছবি দেখেই অনুপ্রাণিত হয়েছে উত্তরাখণ্ড সরকার। 'ছপাক' মুক্তির পর উত্তরাখণ্ডের সরকার অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন ঘোষণা করেছে। শিশু ও নারীকল্যাণ মন্ত্রী রেখা আর্য জানিয়েছেন, অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে সরকার। এই স্কিমের অধীনে প্রতি মাসে পাঁচ থেকে ছ'হাজার টাকা দেওয়া হবে অ্যাসিড আক্রান্তদের। ক্যাবিনেটেও এই প্রস্তাব তাড়াতাড়ি পেশ করা হবে বলেও জানিয়েছেন রেখা আর্য। পাশাপাশি তিনি এও বলেন, অ্যাসিড অ্যাটাক সারভাইভার মহিলারা যাতে সাহসের সঙ্গে বাকি জীবন কাটাতে পারেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন সেদিকেই নজর রাখবে সরকার।
আরও পড়ুন- দীপিকাকে টেক্কা অজয়ের, ‘ছপক’-কে হারিয়ে রমরমিয়ে ব্যবসা ‘তানাজি’-র
গত ১০ জানুয়ারি বিগস্ক্রিনে রিলিজ করেছে মেঘনা গুলজারের ছবি 'ছপাক'। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁর চরিত্রের নাম মালতী। ছবিতে গুরুত্বপুর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে। চোখ ধাঁধানো মেকআপের বদলে অ্যাসিডে ঝলসানো তামাটে চামড়াতেই এবার পর্দায় দেখা গিয়েছে দীপিকা পড়ুকোনকে। ছবি রিলিজের আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, এই সিনেমা তাঁর অন্তরের ভীষণ কাছের। পরিচালকের থেকে স্ক্রিপ্ট শোনার পর তাই সম্মতি জানাতে বিন্দুমাত্র সময় নেননি দীপিকা। আর সিনেমা দেখার পর দর্শকরা অনেকেই বলছেন, নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন দীপিকা।

```