Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ভিনধর্মে বোনের প্রেম মানতে নারাজ, প্রেমিকার দাদাকে খুন করল ইউটিউবার প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: ভিনধর্মের ছেলের সঙ্গে বোনের প্রেমের সম্পর্ক মানতে রাজি ছিলেন না দাদা। বোনকে বারণ করেছিলেন সম্পর্ক রাখতে। এমনকি উচিত শিক্ষা দিতে বোনের প্রেমিককে বেধড়ক মারধরও করেছিলেন দাদা। আর এইসবের জেরেই প্রেমিকার দাদাকে খুন করেছে এক জনপ্র

ভিনধর্মে বোনের প্রেম মানতে নারাজ, প্রেমিকার দাদাকে খুন করল ইউটিউবার প্রেমিক

শেষ আপডেট: 4 November 2020 03:42

দ্য ওয়াল ব্যুরো: ভিনধর্মের ছেলের সঙ্গে বোনের প্রেমের সম্পর্ক মানতে রাজি ছিলেন না দাদা। বোনকে বারণ করেছিলেন সম্পর্ক রাখতে। এমনকি উচিত শিক্ষা দিতে বোনের প্রেমিককে বেধড়ক মারধরও করেছিলেন দাদা। আর এইসবের জেরেই প্রেমিকার দাদাকে খুন করেছে এক জনপ্রিয় বাইকার এবং ইউটিউবার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নিজামুল খান। জানা গিয়েছে, নয়ডাতে ঘটেছে এই কাণ্ড। মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। নিজামুল ছাড়া বাকি দুই ধৃত তাকে খুন করতে সাহায্য করেছিল বলে জানিয়েছিল পুলিশ। বাইক স্টান্টের জন্য নিজামুলের ইউটিউব চ্যানেলে ৯ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। ফ্যান-ফলোয়ারদের অতি পছন্দের ইউটিউবারের এ হেন কীর্তিকলাপে হতবাক সকলেই। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কুণাল শর্মা। তাঁর বয়স মাত্র ২৬ বছর। কুণালের বোনের সঙ্গেই সম্পর্ক ছিল নিজামুলের। পুলিশ জানিয়েছে, বোনের সম্পর্ক মানতে নারাজ কুণাল একদিন এই নিজামুলকে বেশ মারধর করেছিলেন। কেড়ে নিয়েছিলেন তার মোবাইল। পুলিশ জানিয়েছে, গত ২৮ অক্টোবর নয়ডার ইস্কন মন্দিরের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কুণাল। সেই সময় তাঁকে পিছন থেকে ফলো করছিলেন নিজামুল। দু'জনেই সওয়ার ছিলেন বাইকে। সেই সময় পিছন থেকে আচমকাই গুলি চালায় নিজামুল। গুলি লাগে কুণালের পিঠে। এর পর ঘটনাস্থল থেকে বাকি সঙ্গীদের নিয়ে পালিয়ে যায় নিজামুল। সেদিন রাতেই হাসপাতালে মৃত্যু হয় কুণালের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। কারণ প্রথমে নজরে আসেনি গুলির ক্ষত। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সবটা পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। তারা জানতে পারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কুণালের। এর পর তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেন কুণালের দাদা নরেশ শর্মা। এর পর তদন্ত চালিয়ে নিজামুল-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, নিজামুলের বাকি দুই সঙ্গীর নাম সুমিত এবং অমিত। টাকার টোপ দিয়ে তাদের এই কাজের জন্য রাজি করিয়েছিল নিজামুল। পুলিশের দাবি, জেরায় একথা নিজেই জানিয়েছে মূল অভিযুক্ত। তবে কুণালের বোন নিজামুলের এই পরিকল্পনার ব্যাপারে কিছু জানত কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এই সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।

```