Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শ্রীনগরে খুন আইনজীবী, তিনদিন আগেই পুলিশের কাছে সাহায্য চেয়ে টুইট করেছিলেন বাবর কাদরি

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন এক আইনজীবী। তিন দিন আগেই কাশ্মীর পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। এফআইআর দায়ের করতে বলেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, বছর ৪০-

শ্রীনগরে খুন আইনজীবী, তিনদিন আগেই পুলিশের কাছে সাহায্য চেয়ে টুইট করেছিলেন বাবর কাদরি

শেষ আপডেট: 25 September 2020 03:46

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন এক আইনজীবী। তিন দিন আগেই কাশ্মীর পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। এফআইআর দায়ের করতে বলেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, বছর ৪০-এর ওই আইনজীবীর নাম বাবর কাদরি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ শ্রীনগরের হাওয়াল এলাকায় নিজের বাড়িতেই খুন হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে একটিই গুলি চালানো হয়েছে। তারপর এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশ নিতেন আইনজীবী। এছাড়াও স্থানীয় সংবাদপত্রে মতামত বিভাগে নিয়মিত ভাবে লেখালেখি করতেন তিনি। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরাগভাজনও ছিলেন এই আইনজীবী। সেই রোষের কারণেই বাবর কাদরির এই পরিণতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার সময় কয়জন আততায়ী উপস্থিত ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। https://twitter.com/BabarTruth/status/1307995741483225088?s=20 প্রসঙ্গত, খুন হওয়ার তিন দিন আগে একটি টুইট করেছিলেন আইনিজীবী বাবর কাদরি। একটি স্ক্রিনশট শেয়ার করে এক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি। বাবর বলেছিলেন শাহ নাজির নামের জনৈক ব্যক্তি তাঁর নামে ভুয়ো খবর রটাচ্ছেন। তিনি লিখেছিলেন, "রাজ্যে পুলিশের কাছে আর্জি জানাচ্ছি শাহ নাজিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এই ব্যক্তি মিথ্যে খবর রটিয়ে বলছেন আমি এজেন্সির হয়ে কাজ করি। এই অসত্য তথ্য আমার প্রাণের ঝুঁকির কারণ হতে পারে।" তিন দিনের আগের এটাই ছিল বাবর কাদরির শেষ টুইট। এরপর গতকাল সন্ধ্যায় মারা যান তিনি। গুলি লাগার পরেই আইনজীবীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এসকেআইএমএস হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বাবর কাদরির। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেছে। এর আগে বুধবার রাতে খুন হন ভূপিন্দর সিং নামের এক ব্যক্তি। বুদগাম জেলার ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তিনি। গত পরশু রাতে গুলি করে হত্যা করা হয়েছে তাঁকেও। দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এই দুই ঘটনার মধ্যেই কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। পলাতক আততায়ীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।

```