Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দুই সিনিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ২৫ মহিলা হোম গার্ড

দ্য ওয়াল ব্যুরো : এ বার যৌন হেনস্থার অভিযোগ উঠল দুই সিনিয়র হোম গার্ডের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ২৫ জন মহিলা হোম গার্ড। ঘটনাটি গুজরাটের সুরাট শহরের। শুক্রবার ২৫ জন মহিলা হোম গার্ড শহরের পুলিশ কমিশনার সতীশ শর্মার কাছে লিখিত

দুই সিনিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ২৫ মহিলা হোম গার্ড

শেষ আপডেট: 4 November 2018 02:22

দ্য ওয়াল ব্যুরো : এ বার যৌন হেনস্থার অভিযোগ উঠল দুই সিনিয়র হোম গার্ডের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ২৫ জন মহিলা হোম গার্ড। ঘটনাটি গুজরাটের সুরাট শহরের। শুক্রবার ২৫ জন মহিলা হোম গার্ড শহরের পুলিশ কমিশনার সতীশ শর্মার কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগে তাঁরা বলেন, দুই সিনিয়র হোম গার্ড তাঁদের শারীরিক, মানসিক ও আর্থিক দিক দিয়ে হেনস্থা করেছেন।

আরও পড়ুন দিল্লির দূষণের প্রভাব দিনে ১৫-২০ টা সিগারেট খাওয়ার সমান, বলছেন চিকিৎসকেরা

চার পাতার লিখিত বয়ানে সব কিছুর উল্লেখ করেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বয়ানে তাঁরা লিখেছেন, পছন্দের জায়গায় বদলি করার জন্য তাঁদের কাছে টাকা চাইতেন ওই দুই সিনিয়র হোম গার্ড। টাকা না পেলে তাঁদের খারাপ জায়গায় বদলি করে হেনস্থা করা হতো। কখনও কখনও পোশাক ঠিক করার অছিলায় তাঁদের গায়ে হাত দিতেন তাঁরা বলে অভিযোগ করা হয়েছে। এমনকী তাঁদের ওই সিনিয়র হোম গার্ডদের বাড়ির কাজ করার জন্যও বাধ্য করা হতো বলে অভিযোগ। পুলিশ কমিশনার ছাড়াও অভিযোগ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী প্রদীপ সিং জাদেজা'র কাছে। সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা জানিয়েছেন, একটি স্থানীয় তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, হোমগার্ড পুলিশের মধ্যে পড়ে না। তাই পুলিশের অভ্যন্তরীন কমিটি দিয়ে এই তদন্ত করা সম্ভব নয়। তাই জন্যই একটি স্থানীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই পুরো অভিযোগ খতিয়ে দেখছেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```