Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অবাক কাণ্ড! একসঙ্গে চার সন্তানের জন্ম, ভারতে আগে শোনেননি, বলছেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, দুটো নয়, তিনটে নয়, একসঙ্গে চার-চারটে সন্তানের জন্ম দিলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক মহিলা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিউলিপাড়া ব্লকের শিঙ্গাদা গ্রামের বাসিন্দা উত্তম ধল। তাঁর স্ত্রী ঝুনু রানি ধল সাত মাসের গর্ভবতী। হঠাৎ

অবাক কাণ্ড! একসঙ্গে চার সন্তানের জন্ম, ভারতে আগে শোনেননি, বলছেন চিকিৎসকরা

শেষ আপডেট: 24 October 2018 09:57

দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, দুটো নয়, তিনটে নয়, একসঙ্গে চার-চারটে সন্তানের জন্ম দিলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক মহিলা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিউলিপাড়া ব্লকের শিঙ্গাদা গ্রামের বাসিন্দা উত্তম ধল। তাঁর স্ত্রী ঝুনু রানি ধল সাত মাসের গর্ভবতী। হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে পেটে ব্যথা শুরু হয় ঝুনু রানি'র। তাঁকে ময়ূরভঞ্জের পন্ডিত রঘুনাথ মুর্মু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুর নাগাদ প্রসব বেদনা ওঠে ২০ বছরের ঝুনু রানি'র।

আরও পড়ুন ধিক্কার! শতায়ু বৃদ্ধাকে ধর্ষণের পর নারকীয় অত্যাচার, অভিযুক্তের বয়স কুড়ি

হাসপাতাল সূত্রে খবর, নরম্যাল ডেলিভারি করেন ডাক্তারেরা। কিন্তু ডেলিভারি করতে গিয়ে অবাক হয়ে যান তাঁরা। তিনটি কন্যা সন্তান প্রসব করেন তিনি। তারপরে একটি পুত্র সন্তানেরও জন্ম দেন ঝুনু রানি। চার সন্তানের ওজন যথাক্রমে ৬৮০ গ্রাম, ৫৮০ গ্রাম, ৭৩০ গ্রাম ও ৯০০ গ্রাম বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জমজ সন্তান প্রসবের ঘটনা তো হামেশাই ঘটে। কখনও কখনও একসঙ্গে তিন সন্তানের প্রসবের খবরও পাওয়া যায়। বিখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানেরই একসঙ্গে তিন সন্তান হয়েছিল। তবে একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনা সত্যি বিরল। হাসপাতালের ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা এই ধরণের ঘটনা ভারতে এর আগে শোনেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝুনু রানি'র শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাত মাসেই প্রসব হওয়ায় সন্তানদের সিক নিউবর্ন কেয়ার ইউনিট ( এসএনসিইউ )'তে রাখা হয়েছে বলে জানা গেছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```