Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে! ক্যাব-আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য মোদীর

দ্য ওয়াল ব্যুরো: পোশাক দেখেই বোঝা যাচ্ছে, কারা হিংসা ছড়াচ্ছে দেশজুড়ে।-- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য ঘিরে ফের বিতর্ক ঘনিয়েছে রাজনীতির মহলে। এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। নানা প্রান্তে

পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে! ক্যাব-আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য মোদীর

শেষ আপডেট: 15 December 2019 18:29

দ্য ওয়াল ব্যুরো: পোশাক দেখেই বোঝা যাচ্ছে, কারা হিংসা ছড়াচ্ছে দেশজুড়ে।-- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য ঘিরে ফের বিতর্ক ঘনিয়েছে রাজনীতির মহলে। এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। নানা প্রান্তে ছাড়াচ্ছে অশান্তি, জ্বলছে আগুন। পথে নামছে কাতারে কাতারে মানুষ। এই অবস্থায়, রবিবার নির্বাচনী প্রচারে দুমকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই মিছিল করে জনসমাবেশ করেন। নির্বচনী বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “একটি রাজনৈতিক দল পাকিস্তানের মতো আচরণ করছে। ৩৭০ ধারার প্রত্যাহার, অযোধ্যা মামলার রায় নিয়ে বিরোধিতা করছে তারা। বিদেশে ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানের তরফে যেমন বিক্ষোভ দেখানো হয়েছে এই সব ইস্যুতে, তেমনি দেশেও কিছু রাজনৈতিক দল একই আচরণ করছে।”

আরও পড়ুন: বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের নিগ্রহ করেছে পুলিশ! অভিযোগ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে

এখানেই শেষ নয়। রবিবার দুমকায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় বারবার উঠে আসে নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। অসমের মানুষ এই আইন নিয়ে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাচ্ছেন বলে তিনি দাবি করেন। বলেন, "অশান্তি সৃষ্টিকারী লোকজনের থেকে দূরে থাকার জন্য অসমবাসীকে অভিনন্দন।" এর পরেই তিনি বলেন, “পোশাক দেখেই চিহ্নিত করা যাচ্ছে কারা অশান্তি করছেন।” প্রধানমন্ত্রীর অভিযোগ, “কংগ্রেসের নেতা-কর্মীরা অশান্তির আগুন ছড়াচ্ছে। কেউ যখন ওদের কথা শুনছে না, তখনই অশান্তি পাকানোর চেষ্টা করছে ওরা।”

আরও পড়ুন: হিংসার ছবি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও! রাতের অন্ধকারে কাঁদানে গ্যাস, লাঠিচার্জের মুখে আন্দোলনকারী ছাত্রেরা

এই সপ্তাহেই সংসদে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পরে তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব লক্ষ লক্ষ মানুষ। স্থান-কাল-পাত্র নির্বিশেষে দফায়-দফায় আন্দোলন চলছে। পথে নেমেছে কৃষকেরা, ছাত্রেরা, সাধারণ নাগরিকেরাও। উত্তর-পূর্বে কার্ফু জারি হয়েছে বেশ কিছু এলাকায়। বাড়ছে মৃতের সংখ্যাও। আঁচে পুড়ছে পশ্চিমবঙ্গও। এর মধ্যেই আন্দোলনকারীদের পোশাক নিয়ে মন্তব্য করে, তাঁধের ধর্মের দিকে ইঙ্গিত করে পরিস্থিতি আরও ঘোরালো করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

```