দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ডেলিভারি সংস্থায় মুদিখানার জিনিস অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। ডেলিভারি সংস্থার কর্মী সেই জিনিস নিয়ে পৌঁছে যান তাঁর বাড়িতে। কিন্ত জিনিস না নিয়েই ডেলিভারি দিতে যাওয়া যুবককে ফিরিয়ে দেন ওই ব্যক্তি।
সেখান থেকে সোজা থানায় চলে যান ডেলিভারি সংস্থার কর্মী। অভিযোগ করেন, তিনি মুসলমান বলে ওই ব্যক্তি জিনিস নিতে অস্বীকার করেন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম গজানন চতুর্বেদী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।
আরও পড়ুন: মাঝরাতে সাংবাদিক অর্ণব গোস্বামীর গাড়িতে হামলা, অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে
তদন্তকারী অফিসার জানিয়েছেন, ডেলিভারি সংস্থার কর্মী অভিযোগপত্রে লিখেছেন, ওই ভদ্রলোক দরজা খুলেই তাঁর নাম জানতে চান। নাম শোনার পর বলেন, তিনি মুসলমানের হাত থেকে কোনও জিনিস নেবেন না।
আরও পড়ুন
কয়েকমাস আগে জোম্যাটোর এক কর্মীর সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওই কর্মীর নাম, ডেলিভারি সংস্থার কোড দিয়ে টুইট করেছিলেন, "মুসলমানের হাত থেকে খাবার নিইনি। তাকে ফিরিয়ে দিয়েছি।" পাল্টা জবাব দিয়েছিল জোম্যাটোও। অনলাইন ফুড ডেলিভারি সংস্থার তরফে বলা হয়, খাবারের কোনও ধর্ম হয় না। খাবারই একটা ধর্ম।
এই করোনা মহামারীর সময়ে থানের ঘটনায় বিস্মিত অনেকেই। লকডাউনের ফলে যখন বহু মানুষের দু'বেলা খাবারের সংস্থান হচ্ছে না তখন এই ঘটনা হতবাক করেছে অনেককে।