আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকিতে পদক্ষেপ, চিকিৎসক-সহ তিন জন গ্রেফতার
দ্য ওয়াল ব্যুরো: গত মাসের শেষের দিকে রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) চিঠিতে প্রাণনাশের হুমকির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। তিনজনের মধ্যে একজন চিকিৎসক বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে খব
শেষ আপডেট: 9 November 2021 06:32
দ্য ওয়াল ব্যুরো: গত মাসের শেষের দিকে রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) চিঠিতে প্রাণনাশের হুমকির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। তিনজনের মধ্যে একজন চিকিৎসক বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠি টাইপ করার অভিযোগে সোমবার বিজয় কুমার কয়াল নামে এক টাইপিস্টকে গ্রেফতার করে পুলিশ। তারপর সেই সূত্র ধরেই উঠে আসে চিকিৎসক অরিন্দম সেনের নাম।
আরও পড়ুন:
নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন! নভেম্বর বিপ্লবের পতাকা তুলতে গিয়েই মারধর
জানা গেছে, এই চিকিৎসক বেশ কিছুদিন ধরে নানা লোকে হুমকি চিঠি পাঠাতেন। সেই কাজে তাঁর সঙ্গী গাড়ির চালক রমেশ সাউ। পুলিশ তিনজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কি না।
লালবাজার সূত্রে খবর, ধৃত চিকিৎসক অরিন্দম সেনের মানসিক অবস্থা ঠিক নয়। গত দুই বছর ধরে তিনি এমন হুমকি চিঠি পাঠাচ্ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি ছাড়াও আরও ৬ টি চিঠি সেইদিন শরৎ বোস রোডের পোস্ট অফিস থেকে ছাড়া হয়। আগামীকাল ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর স্পিড পোস্টে একটি চিঠি এসে পৌঁছায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তীর কাছে। চিঠিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামেই পাঠানো হয়। চিঠিতে লেখা ছিল, 'আপনার স্বামীকে খুন করা হবে।' চিঠিতে গৌরহরি মিশ্র নামে সই করা হয়।
ঘটনার তদন্তে নামে পুলিশ। চিঠির স্বাক্ষর যে জাল তা আগেই বোঝা গিয়েছিল। জোর তদন্ত চালায় আসল অপরাধীর খোঁজে। চিঠি যেহেতু টাইপ করে পাঠানো হয়েছে সেই সূত্র ধরেই তদন্ত চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'