Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

উচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল

অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত। 

উচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল

শুভম ঘোষ ও অলঙ্কৃতা ঘোষ।

শেষ আপডেট: 19 June 2025 20:56

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের ৬ মাসের মধ্যে উদ্ধার হল নববধূর ঝুলন্ত দেহ (Unnatural Death)। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে হাওড়ার (Howrah) গোলাবাড়ি এলাকায়।

মৃত অলঙ্কৃতা সিনহা ঘোষের (২৬) বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের ওপর অত্যাচার করা হত। এমনকী স্ত্রী উচ্চপদে কর্মরতা বলে অলঙ্কৃতাকে নিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকের ইগো সমস্যাও ছিল। অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত। 

এসবের প্রতিবাদ করার কারণেই শুভম ঘোষ ও তাঁর পরিবারের লোকেরা অলঙ্কৃতাকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

পুলিশ সূত্রের খবর, অলঙ্কৃতা এবং শুভম দু'জনেই আইটি সেক্টরে কাজ করতেন। তবে অলঙ্কৃতা শুভমের চেয়ে অপেক্ষাকৃত উচ্চপদে কাজ করতো। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের ইগোর সমস্যা ছিল বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 


```