Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনার ওষুধ হতে পারে লাল পিঁপড়ের চাটনি! ভাবনাচিন্তা করছে আয়ুষ মন্ত্রক, সিএসআইআর

দ্য ওয়াল ব্যুরো: রুখা সুখা পাহাড়ি এলাকার আদিবাসীদের পছন্দের খাবার লাল পিঁপড়ের চাটনি। ওড়িশা, ছত্তীসগড়ের এক শ্রেণির আদিবাসীদের মধ্যেও এই খাবারের বেশ চল। লাল পিঁপড়ের চাটনি নাকি সুস্বাদু, তার চেয়েও বড় রোগ প্রতিরোধক। শরীরে বল বাড়ায় বলেই দ

করোনার ওষুধ হতে পারে লাল পিঁপড়ের চাটনি! ভাবনাচিন্তা করছে আয়ুষ মন্ত্রক, সিএসআইআর

শেষ আপডেট: 31 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রুখা সুখা পাহাড়ি এলাকার আদিবাসীদের পছন্দের খাবার লাল পিঁপড়ের চাটনি। ওড়িশা, ছত্তীসগড়ের এক শ্রেণির আদিবাসীদের মধ্যেও এই খাবারের বেশ চল। লাল পিঁপড়ের চাটনি নাকি সুস্বাদু, তার চেয়েও বড় রোগ প্রতিরোধক। শরীরে বল বাড়ায় বলেই দাবি বিশেষজ্ঞদের। করোনা থেরাপিতে এই লাল পিঁপড়ের চাটনির প্রয়োগ সম্ভব কিনা সে নিয়ে এখন মাথা ঘামাচ্ছে আয়ুষ মন্ত্রক এবং সিএসআইআর (কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ)। লাল পিঁপড়ের চাটনির প্রসঙ্গ হঠাৎ ওঠার কারণ রয়েছে। ন্যায়ধর পাড়হিয়া নামে একজন ইঞ্জিনিয়ার এবং রিসার্চ স্কলার করোনা চিকিৎসায় লাল পিঁপড়ের চাটনির প্রয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে একটি পিটিশন ফাইল করেছিল ওড়িশা হাইকোর্টে। লাল পিঁপড়ের চাটনি ভাইরাসের সংক্রমণ কমাতে কতটা উপযোগী হতে পারে সে সংক্রান্ত গবেষণামূলক তথ্যও পেশ করেছিল। শুরুতে এই প্রস্তাব নিয়ে মাথা ঘামায়নি আয়ুষ মন্ত্রক। তাই পরে তিনি ওড়িশা হাইকোর্টে পিটিশন দাখিল করেন। হাইকোর্ট থেকে আয়ুষ মন্ত্রক ও সিএসআইআরকে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে ভাবনাচিন্তা করে তিন মাসের মধ্যে মতামত জানাতে। ওড়িশা, ছত্তীসগড় শুধু নয় বাংলা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, অসম, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়তেও লাল পিঁপড়ের চাটনি উপাদেয় খাবার। আদিবাসীদের এই খাবারকে বিখ্যাত করেছেন ব্রিটিশ রাঁধুনী গর্ডন র‍্যামসে। বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবার নিয়ে তাঁর বিস্তর গবেষণা। কোন খাবারের কী গুণ, সে নিয়ে চর্চাও করেন র‍্যামসে। তিনিই আদিবাসীদের এই খাবারকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন। বস্তারের জঙ্গলে লাল পিঁপড়ের চাটনি খেয়ে সে নিয়ে তথ্যচিত্রও বানিয়েছেন র‍্যামসে। Red Ant Chutney - Gastro Obscura বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত শাল গাছে লাল রঙের এক বিশেষ পিঁপড়ের প্রজাতি দেখা যায়। গরিব মানুষেরা এই পিঁপড়ে ধরে নুন, লঙ্কা, মশলা মাখিয়ে চাটনি তৈরি করে খায়। অনেক সময় আবার পিঁপড়ে ও ডিম সংগ্রহ করে ঝাল-ঝোলও রান্না করা হয়। এই পিঁপড়ের চাটনির পুষ্টিগুণ অনেক। এতে থাকে ফরমিক অ্যাসিড। প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম। তাছাড়া ভিটামিন বি১২, জিঙ্গ, আয়রন যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সাহায্য করে। পোকার পুষ্টিগুণ নিয়ে এমনিতেও সারা বিশ্বে চর্চা হচ্ছে। পোকা খাওয়ার অভ্যাসকে বলে এন্টোমোফ্যাগি। মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ বিশ্বের নানা দেশের খাদ্যাভাসেই পোকা রয়েছে। সমীক্ষা বলছে ৮০ শতাংশ মানুষ ‘এন্টোমোফ্যাগাস’। হাজারেরও বেশি ধরনের পোকা রয়েছে তাদের খাবারের তালিকায়। ‘ইউনিভার্সিটি অব উইসকনসিন’ এবং ‘ম্যাডিসন নেলসন ইনস্টিটিউট ফর এনভায়োরনমেন্টাল স্টাডিজ’-এর গবেষকরা বলেছিলেন, কীট-পতঙ্গের মধ্যে রয়েছে প্রোটিন-সহ নানা পুষ্টিকর উপাদান। পাশাপাশি, এরা শরীরে বাসা বাধা ক্ষতিকর প্যাথোজেন নষ্ট করে, রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে। পরীক্ষা করে দেখা গিয়েছে, পিঁপড়ে (Ants), ছোট কীট বা পতঙ্গ (Bugs),  রেশম মথ (silkworm) এগুলির মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং হেলদি ফ্যাট। যে কোনও রকম প্রদাহজনিত রোগ দূর করতে পারে। তবে করোনার থেরাপিতে লাল পিঁপড়ের চাটনি কতটা কার্যকর হবে সে বিষয়ে এখনও বিজ্ঞানীদের মতামত জানা যায়নি।

```