Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতার বুকে হবে আরও এক নতুন স্কাইওয়াক, কোথায়!

দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগেই তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক (Skywalk)। কালীঘাট স্কাইওয়াকের কাজও চলছে জোরকদমে। এরই মাঝে শহরবাসী পাচ্ছে নতুন এক স্কাইওয়াক। সূত্রের খবর, শহরের (kolkata) তৃতীয় স্কাইওয়াকটি তৈরি হবে ইএম বাইপাসে রুবি ক্রসিংয

কলকাতার বুকে হবে আরও এক নতুন স্কাইওয়াক, কোথায়!

শেষ আপডেট: 6 April 2023 14:35

দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগেই তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক (Skywalk)। কালীঘাট স্কাইওয়াকের কাজও চলছে জোরকদমে। এরই মাঝে শহরবাসী পাচ্ছে নতুন এক স্কাইওয়াক। সূত্রের খবর, শহরের (kolkata) তৃতীয় স্কাইওয়াকটি তৈরি হবে ইএম বাইপাসে রুবি ক্রসিংয়ে। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ রেখে তৈরি হবে এই স্কাইওয়াক। রাস্তা পারাপারের পাশাপাশি মেট্রো স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা নামবেন, তাঁদের কথা মাথায় রেখেই মূলত এই স্কাইওয়াক তৈরি হচ্ছে।

জানা গেছে, বৃত্তাকার এই স্কাইওয়াক অনেকটা বিশ্ববাংলা গেটের ধাঁচে গড়ে তোলা হবে। তবে উচ্চতা কম হবে। এই প্রকল্পের জন্য ব্যয় হবে আনুমানিক ৫০ কোটি টাকা। প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার স্কাইওয়াকটি মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে হবে। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের নিচেই হবে এই স্কাইওয়াকটি৷ নির্মাণের দায়িত্বে থাকবে কেএমডিএ কর্তৃপক্ষ। এই স্কাইওয়াকে মোট চারটে অ্যাক্সেস অর্থাৎ আসা যাওয়ার পথ থাকবে। মোট ৩টি লিফট, ৮টি এসকেলেটর থাকবে।

কেএমডিএ আধিকারিক জানান, 'এই স্কাইওয়াক হলে নিত্যযাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। রাস্তা পারাপারের সময়ে যানজট, দুর্ঘটনার সম্ভাবনাও কমবে।'

তবে সমালোচকদের দাবি, রুবি ক্রসিংয়ে রাস্তা পারাপারের জন্য ক্রসওভার পয়েন্ট রয়েছে। সেখানে এত টাকা খরচ করে স্কাই ওয়াক করবার কোনও যুক্তিই নেই। তবে প্ল্যান মাফিক কাঠামো তৈরি করার আগে ভূগর্ভস্থ পাইপ, তার সরাতে হবে। পাশাপাশি কেএমসি-কে জলের পাইপ লাইন সরানোর কাজও করতে হবে।

দুয়ারে সরকার ক্যাম্পে তাণ্ডব-ভাঙচুর তৃণমূল নেতার, তারপর গ্রেফতার


```