Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিবাহিত মহিলা সিভিক ভলান্টিয়ারদের শ্বশুরবাড়ির জেলায় পোস্টিং! বদলি চালুর উদ্যোগ পুলিশের

মহিলা সিভিকদের বদলির এতদিন তেমন কোনও নিয়ম ছিল না। এবার সেই বিষয়েই পদক্ষেপ করা হচ্ছে।

বিবাহিত মহিলা সিভিক ভলান্টিয়ারদের শ্বশুরবাড়ির জেলায় পোস্টিং! বদলি চালুর উদ্যোগ পুলিশের

শেষ আপডেট: 10 February 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর মহিলাদের শ্বশুরবাড়ির জেলায় কর্মক্ষেত্র হলেই সুবিধা। তাহলে মহিলারা সহজে চাকরি বজায় থাকার পাশাপাশি সাংসারিক দায়িত্ব পালন করতে পারবেন। তাই এবার মহিলা সিভিক ভলান্টিয়ারদের বিয়ের পর শ্বশুরবাড়ির জেলায় বদলি করার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। গত বৃহস্পতিবারই রাজ্য বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধির পাশাপাশি পুলিশের চাকরিতে কোটা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এবার রাজ্য পুলিশ মহিলা সিভিক ভলান্টিয়ারদের বদলির এই পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যের থানা এবং ট্রাফিকে ডিউটির ক্ষেত্রে বড় ভরসা সিভিক ভলান্টিয়ার। পুলিশের সহযোগী হিসাবেই রাজ্যবাসীকে নিরাপত্তা দেন তাঁরা। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার রয়েছেন। যাদের মধ্যে ৪০ শতাংশের বেশি রয়েছেন মহিলা। কিন্তু মহিলা সিভিকদের বদলির এতদিন তেমন কোনও নিয়ম ছিল না। এবার সেই বিষয়েই পদক্ষেপ করা হচ্ছে। বিষয়টি নবান্নর তরফে সবুজ সঙ্কেত মিললেই কার্যকরী করা হবে।

দেখা গিয়েছে, বছর দশেক ধরে সিভিক ভলান্টিয়ার হিসাবে যে সকল মহিলারা কাজ করছেন তাঁরা চাকরিতে যোগদানের সময়ে অবিবাহিত ছিলেন। ফলে তখন তাঁদের বাপের বাড়ির এলাকাতেই পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু এরপর যাদের দূরে বিয়ে হয় তাঁদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতের অসুবিধায় চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। সম্প্রতি বিষয়টি রাজ্য পুলিশ আধিকারিকদের নজরে এসেছে। এরপরই বদলির নিয়ম আনতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।

 বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিস স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে রাজ্য পুলিশ ডিরেক্টরেটে একটি চিঠি পাঠানো হয়। জানা গিয়েছে, এই বদলির নিয়মটি চালু করার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন নিয়ম কার্যকরী হলে সংশ্লিষ্ট মহিলা সিভিককে তাঁর বর্তমান কর্মস্থলের আধিকারিকদের কাছে আবেদন করতে হবে। যেখানে কোন জেলায় তাঁর বিয়ে হয়েছে সেবিষয়ে প্রমাণ সহ নথি জমা দিতে হবে। জেলা কর্তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন। এরপর সেই আবেদন মঞ্জুর হলেই তাঁরা নতুন জায়গায় কাজে যোগদান করতে পারবেন। 


```