Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নতুন সংসদ ভবন কোন রাজ্যের কী কী দিয়ে নির্মিত? দেখে নিন এক নজরে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবন (New Parliament) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো নিয়ে তপ্ত জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই ২০টি সর্বভারতীয় ও আঞ্চলিক দল জানিয়ে দিয়েছে, ত

নতুন সংসদ ভবন কোন রাজ্যের কী কী দিয়ে নির্মিত? দেখে নিন এক নজরে

শেষ আপডেট: 27 May 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন সংসদ ভবন (New Parliament) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো নিয়ে তপ্ত জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই ২০টি সর্বভারতীয় ও আঞ্চলিক দল জানিয়ে দিয়েছে, তারা ওই অনুষ্ঠান বয়কট করবে। তাতে অবশ্য নতুন সংসদ ভবন উদ্বোধন আটকে থাকছে না।

এই নির্মাণে দেশের অনেকগুলি রাজ্য থেকে আনা সামগ্রী ব্যবহার করা হয়েছে। তাতে রাজস্থান, মহারাষ্ট্র যেমন আছে, তেমন দমন ও দিউও আছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোথা থেকে কী আনা হয়েছে নতুন সংসদ ভবন নির্মাণে (what comes from where)—

লালকেল্লা ও হুমায়ুনের সমাধির কাঠামোর সঙ্গে মিল রাখতে রাজস্থানের সরমথুরা থেকে বেলে পাথর আনা হয়েছিল নির্মাণ কাজের জন্য।

লোকসভা কক্ষের ভিতরে স্থাপিত কেশরিয়া সবুজ পাথরটি রাজস্থানের উদয়পুর থেকে আনা হয়েছে। রাজ্যসভার ভিতরে স্থাপিত লাল গ্রানাইট, আজমেরের লাখা থেকে আনা হয়েছে। সেইসঙ্গে রাজস্থানের আমবাজি থেকে আনা হয়েছে সাদা মার্বেল।

সেগুন কাঠ সংগ্রহ করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে।

সংসদের দুই কক্ষের ভিতরের আসবাবপত্র মুম্বইতে তৈরি করা হয়েছিল।

ভবনের চারপাশে পাথর দিয়ে জালির কাজ রয়েছে। সেসব আনা হয়েছে রাজস্থান, নয়ডা এবং উত্তরপ্রদেশ থেকে।

স্টিলের তৈরি ফলস সিলিং কাঠামো দমন ও দিউ থেকে আনা হয়েছে।

অশোক মূর্তি তৈরিতে ব্যবহৃত উপকরণগুলি আনা হয় ঔরঙ্গাবাদ এবং জয়পুর থেকে।

লোকসভা ও রাজ্যসভা কক্ষের অশোক চক্র ইন্দোরে তৈরি হয়। তারপর তা নতুন সংসদ ভবনে প্রতিস্থাপিত করা হয়েচ্ছে।

মোদী-শাহের অঙ্কটা কী? অ-হিন্দিভাষী লেখকদের হিন্দি সাহিত্য পুরস্কার তুলে দিল কেন্দ্র


```