Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নতুন এক টাকার নোটে রুপি চিহ্নে কৃষির মোটিফ, বহু বর্ণের জলছাপ

দ্য ওয়াল ব্যুরো: এবছর আবার নতুন রূপে এক টাকার নোট আসতে চলেছে বাজারে। ছাপার খরচ বেড়ে যাওয়ায় ১৯৯৪ সালে এক টাকার নোট ছাপা বন্ধ করে দেয় সরকার। তারপরে আবার নতুন করে এক টাকার নোট ছাপা শুরু হয় ২০১৫ সালে। গেজেট নোটিফিকেশন দিয়ে সরকার ঘোষণা করেছে ২০

নতুন এক টাকার নোটে রুপি চিহ্নে কৃষির মোটিফ, বহু বর্ণের জলছাপ

শেষ আপডেট: 15 February 2020 13:33

দ্য ওয়াল ব্যুরো: এবছর আবার নতুন রূপে এক টাকার নোট আসতে চলেছে বাজারে। ছাপার খরচ বেড়ে যাওয়ায় ১৯৯৪ সালে এক টাকার নোট ছাপা বন্ধ করে দেয় সরকার। তারপরে আবার নতুন করে এক টাকার নোট ছাপা শুরু হয় ২০১৫ সালে। গেজেট নোটিফিকেশন দিয়ে সরকার ঘোষণা করেছে ২০২০ সালে আবার নতুন রূপে আসছে এক টাকার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নয়, এক টাকার নোটের দায়িত্বে থাকে ভারত সরকার। তাই এই নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নয় নয়, সই থাকে কেন্দ্রীয় অর্থসচিবের। ই-গেজেট নোটিফিকেশনে অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২০ সালের নোটে সই থাকবে অর্থসচিব অতনু চক্রবর্তীর। এই নোটে রোমান হরফে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে দেবনাগরী হরফে লেখা থাকবে ভারত সরকার। নতুন এক টাকার নোটে যথারীতি থাকবে রুপি চিহ্ন (₹)। এক টাকার কয়েনে সারনাথ স্তম্ভশীর্ষের চতুর্মুখ সিংহের নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। নম্বর লেখার পদ্ধতিতে কোনও বদল হচ্ছে না। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ₹ চিহ্নে। আমাদের দেশ যে কৃষিনির্ভর তার ছাপ যাতে স্পষ্ট হয় সে কথা মাথায় রেখেই এই চিহ্নটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক। নোটের মূল রং হবে গোলাপি-সবুজ, তবে এতে অন্য রঙেরও প্রাধান্য থাকবে। নোটটির মাপ হবে ৯.৭ সেমি x ৬.৩ সেমি। নতুন এক টাকার নোটে যে জলছাপ থাকবে সেটিতে একাধিক রং ব্যবহার করা হচ্ছে। নোটের সাদা অংশে বহু বর্ণের জলছাপ ভারতের নোটে দেখা যায় না। এখানে যে অশোকস্তম্ভ ব্যবহার করা হবে তাতে অবশ্য সত্যমেব জয়তে লেখা থাকবে না। মাঝে আপাত অদৃশ্য ১ সংখ্যাটি লেখা থাকবে এবং উল্লম্ব ভাবে লেখা থাকবে ভারত।

```