Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতায় পেল নতুন লাইটিং স্টুডিও 'তিসভা'

দ্য ওয়াল ব্যুরো: 'আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা', সত্যিই আলো না থাকলে ভুবন কেমন ফাঁকা ফাঁকাই লাগে। তেমনই কলকাতার মানুষের জীবন আলো দিয়ে ভরিয়ে তুলতে সম্প্রতি ঊষা ইন্টারন্যাশনাল তাঁর নতুন একটি স্টোর 'তিসভা লাইটিং স্টুডিও' (Tisva Lighting Stu

কলকাতায় পেল নতুন লাইটিং স্টুডিও 'তিসভা'

শেষ আপডেট: 22 September 2023 18:56

দ্য ওয়াল ব্যুরো: 'আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা', সত্যিই আলো না থাকলে ভুবন কেমন ফাঁকা ফাঁকাই লাগে। তেমনই কলকাতার মানুষের জীবন আলো দিয়ে ভরিয়ে তুলতে সম্প্রতি ঊষা ইন্টারন্যাশনাল তাঁর নতুন একটি স্টোর 'তিসভা লাইটিং স্টুডিও' (Tisva Lighting Studio) লঞ্চ করল কলকাতার তপসিয়া রোডের ট্রিনিটি টাওয়ারে (New lighting studio opened at Kolkata)।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। স্টুডিওতে ঢুকলেই চোখ ধাঁধানো আলোর রোশনাই দেখলে মন খুশি হতে বাধ্য। মায়াবী আলোতে যেন চারিদিক সেজে উঠেছে। এই লাইটিং স্টুডিওতে (New lighting studio opened at Kolkata) পেয়ে যাবেন ঘর সাজানোর আলো থেকে শুরু করে মিনিমালিস্টিক আলো, বিভিন্ন আধুনিক ডিজাইনের লাইট ছাড়াও আরও অনেক কিছু।

তিসভা লাইটিং স্টুডিও এমন একটি ব্র্যান্ড যা শুধু আপনার ঘর বা অফিস নয়, আপনার জীবনকে আলোময় করে তুলবে। তিসভার প্রেসিডেন্ট এবং বিজনেস হেড বিকাশ গান্ধী জানান, 'এই স্টোরের যে কোনও জিনিসের ডিজাইন যেমন আধুনিক তেমন টেকসই। একটু অন্যরকম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েই এই স্টোরটি চালু করা। আমাদের জিনিস কেবল আপনার বাড়ির কোণে পড়ে থাকা কোনও আসবাবপত্র হবে না, বরং আপনার জীবনের অন্যতম চিরন্তন সাথী হবে।'

বাংলা ছবির সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত এই স্টোর লঞ্চে এসে বলেন, 'এখানে এসে এত সুন্দর সুন্দর আলো দেখে আমার নিজের বাড়ির জন্যেই অনেককিছু কিনতে ইচ্ছে করছে। তিসভা স্টুডিও আপনাকে এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে।'

আরও পড়ুন: নারী সেবা সংঘে 'সৃজনী'র দু'দিনের প্রদর্শনী, থাকছে এক্সক্লুসিভ পুজোর সম্ভার


```