Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আগামিকাল থেকে পুরনো মজুত ওষুধেও লাগু নতুন জিএসটি, কিছু ক্ষেত্রে দাম কমছে

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুরনো দামের (MRP) ওষুধ হলেও কাল থেকে নতুন জিএসটি হারে বিক্রি করতে হবে।

আগামিকাল থেকে পুরনো মজুত ওষুধেও লাগু নতুন জিএসটি, কিছু ক্ষেত্রে দাম কমছে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 September 2025 21:16

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, সোমবার থেকেই কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার (new GST)। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে দামী ওষুধ ও ভোগ্যপণ্য পর্যন্ত কিছু জিনিসের দাম কমতে পারে (decreasing medicines price)। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (Bengal Chemist and Druggist Association) জানিয়েছে, পুরনো দামের (MRP) ওষুধ হলেও কাল থেকে নতুন জিএসটি হারে বিক্রি করতে হবে।

অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে যে, নতুন এই নির্দেশনা অনুযায়ী আজ বা কালকেই সকল দোকানে পোস্টার সাঁটাতে হবে, যাতে ক্রেতারা সহজেই নতুন জিএসটি হার সম্পর্কে জানতে পারেন।

ওষুধের দামে পরিবর্তন

গত কয়েক বছরে জীবনদায়ী ওষুধের দাম অনেক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কষ্টে ছিলেন। এই মাসের গোড়ায় জিএসটি হ্রাসের সিদ্ধান্ত নেওয়ার ফলে বেশ কিছু ওষুধ ও পণ্যের জিএসটি কমছে, যা দামও কিছুটা কমাবে।

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৃথ্বী বসু, প্রাক্তন দুই কর্তা শঙ্খ রায় চৌধুরী ও সজল গঙ্গোপাধ্যায় জানান, রবিবার কলকাতা সহ বিভিন্ন জেলায় সদস্যরা নতুন হার কার্যকর করার জন্য ব্যস্ত ছিলেন। বিশেষ করে পুরনো মজুত ওষুধেও নতুন জিএসটি কার্যকর হবে, এবং সেই সংক্রান্ত পোস্টার সব দোকানে আটকাতে হবে।

আজ পাইকারি ও খুচরো বিক্রেতারা সব দোকান খোলা রেখে নতুন কর কাঠামো সংক্রান্ত কাজ করছেন। পৃথ্বী বসু আরও জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কনট্রোল অর্গানাইজেশন এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের নির্দেশ অনুযায়ী সব সদস্যকে জানানো হয়েছে। তিনি বলেন, “সাময়িকভাবে কারও যদি কিছু লোকসান হয়ও, তবু কাল থেকেই সব নির্দেশ ঠিকমতো কার্যকর হবে।”

শঙ্খ রায় চৌধুরী যোগ করেন, “আজ থেকেই সমস্ত স্থানে পোস্টার পাঠানোর কাজ শুরু হয়েছে।”

কিছু পণ্যের বিশেষ উল্লেখ

সজল গঙ্গোপাধ্যায় জানান, প্রোটিন জাতীয় ফুড সাপ্লিমেন্টের জিএসটি হার ১৮% থেকে কমে ৫% হয়েছে। এছাড়া রিভাইটাল-সহ অনেক ওষুধের দামও কমবে। তারা যে পোস্টার তৈরি করেছেন সেখানে উল্লেখ রয়েছে, করের হার যত কমছে, এম আর পি তার চেয়েও বেশি কমবে।

আগামীকাল, সোমবার থেকে লাগু হচ্ছে সংশোধিত জিএসটি। নতুন নিয়ম অনুযায়ী আগের চারটি স্তর বাদ দিয়ে এবার থেকে দুই স্তরের ব্যবস্থা চালু হবে। পুজোর আগে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমবে। সেই নিয়েই আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মোদী।

বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হয়ে যাবে। এই সাশ্রয় উৎসবে আপনার সাশ্রয় বাড়বে। পণ্য কেনায় সুরাহা হবে। গরিব, মহিলা, ব্যবসায়ী, দোকানদার, নতুন মধ্যবিত্ত শ্রেণির অনেক ফায়দা হবে। তার মানে উৎসবের এই মরশুমে সবার মুখ মিষ্টি হবে। দেশের কোটি কোটি জনতাকে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মের জন্য অভিনন্দন জানাচ্ছি”।


```