Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর কেন? স্বচ্ছ নিয়োগের দাবি, বিকাশ ভবন ঘেরাওয়ে SSC-র নতুন প্রজন্ম

প্রতিবাদীদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড— ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক’, ‘বাংলার শিক্ষাকে ধ্বংস হতে দিচ্ছি না, দেব না!’

চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর কেন? স্বচ্ছ নিয়োগের দাবি, বিকাশ ভবন ঘেরাওয়ে SSC-র নতুন প্রজন্ম

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: শূন্যপদ বাড়ানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে ফের পথে নামলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন পরীক্ষার্থীরা। বুধবার করুণাময়ীতে জড়ো হয়ে বিকাশ ভবনের দিকে মিছিল শুরু করেন তাঁরা। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। তবে গোড়াতেই পুলিশের বাধায় আটকে পড়ে মিছিল।

পুলিশ জানায়, একসঙ্গে এতজনকে বিকাশ ভবনে যেতে দেওয়া যাবে না — কয়েক জন প্রতিনিধি গিয়ে দাবি পেশ করতে পারেন। তাতেই বেঁধে যায় বিতর্ক। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত সেখানেই বসে পড়ে অবস্থান বিক্ষোভে SSC-র নতুন পরীক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের একাংশের দাবি, “চাকরিহারা শিক্ষকদের বাড়তি ১০ নম্বর দেওয়া অন্যায্য। এতে নতুন পরীক্ষার্থীদের প্রতি অবিচার হচ্ছে।”

SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০২৫ সালে প্রথমবার বসবেন এই নতুন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং শূন্যপদ বাড়াতে হবে।

প্রতিবাদীদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড— ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক’, ‘বাংলার শিক্ষাকে ধ্বংস হতে দিচ্ছি না, দেব না!’ করুণাময়ীতে অবস্থানরত এক বিক্ষোভকারীর কথায়, “আমরা ন্যায্য দাবির পক্ষে লড়ছি। প্রয়োজনে রাতভর রাস্তায় থাকব।”

রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসনিক সূত্রে খবর, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
 


```