Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিভিন্ন নামে আধার-ভোটার কার্ড! পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতার বিরুদ্ধে এবার জালিয়াতির অভিযোগ

শ্বেতার বিরুদ্ধে অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ভুয়ো ইভেন্ট সংস্থা চালিয়ে চাকরির টোপ, সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগও রয়েছে।

বিভিন্ন নামে আধার-ভোটার কার্ড! পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতার বিরুদ্ধে এবার জালিয়াতির অভিযোগ

শ্বেতা খান

শেষ আপডেট: 5 July 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের (Sodepur Woman Assault) ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan)। এখন তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠল। শ্বেতার বিরুদ্ধে জালিয়াতির মামলা (Scam Case) দায়ের করেছে পুলিশ।  

সোদপুরের এক তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সংবাদে আসেন শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। তাদের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার অভিযোগ করেছিলেন সোদপুরের নির্যাতিতা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি হয়েছে। তবে এবার শ্বেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে।

বিভিন্ন নামে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে শ্বেতার বিরুদ্ধে। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় পুলিশ। শনিবার আদালতের কাছে এই প্রেক্ষিতেই আবেদন করেছিলেন তদন্তকারীরা। বিচারক সেই আর্জিতে সাড়া দিয়ে শ্বেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

শ্বেতার বিরুদ্ধে অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ভুয়ো ইভেন্ট সংস্থা চালিয়ে চাকরির টোপ, সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগও রয়েছে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন শ্বেতা! হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময়ে তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরিয়ানের কথা সবাই জানে। কিন্তু এটা অনেকেই জানেন না যে, শ্বেতার একটি মেয়েও ছিল। সে মারা গেছে। শ্বেতার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের দাবি, তার জন্যই তাদের মেয়ে অকালে চলে গেছে। আর এখন ছেলেও ভুল পথে চালিত হচ্ছে। এক কথায়, সব কিছুর জন্য তিনি শ্বেতাকেই দায়ী করেছেন। 

স্থানীয়দের একাংশের দাবি, ফকিরপাড়া এলাকায় প্রাক্তন স্বামীর রেখে যাওয়া বিপুল সম্পত্তির অধিকার এখন শ্বেতার হাতেই। এলাকায় তাঁর একটি বড় বাড়ি রয়েছে, যেখানে ভাড়াটে রেখেছেন তিনি। পাশাপাশি ছিল, হাওড়ার বাঁকড়ার বাড়ি। এখানেই ছেলের সঙ্গে থাকতেন শ্বেতা।


```