Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আরও চাপে শান্তনু সেন, ডিগ্রি বিতর্কে এবার তাঁকে সাসপেন্ড করল আইএমএ কলকাতা শাখা

ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ রয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। 

আরও চাপে শান্তনু সেন, ডিগ্রি বিতর্কে এবার তাঁকে সাসপেন্ড করল আইএমএ কলকাতা শাখা

শান্তনু সেন

শেষ আপডেট: 5 July 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: ডিগ্রি বিতর্কে (Fake Degree Issue) ফের পদক্ষেপ। এবার আইএমএ কলকাতা শাখা (IMA Kolkata) থেকে সাসপেন্ড শান্তনু সেন (Santanu Sen)! আগেই ২ বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)। এবার পদক্ষেপ করল আইএমএ। তাঁরাও শান্তনুকে ২ বছরের জন্য সাসপেন্ড করেছে। সুতরাং রেজিস্ট্রেশন বাতিলের পর সদস্যপদও গেল তাঁর।

ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ রয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই সেই ডিগ্রি ব্যবহার করে পরিচয়পত্রে তা যুক্ত রেখেছিলেন। যদিও এই অভিযোগ মানেননি চিকিৎসক তথা বহিষ্কৃত তৃণমূল নেতা। তাঁর দাবি, পুরোটাই ষড়যন্ত্র।

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে তাঁর ডিগ্রি বাতিলের নির্দেশ খারিজের আবেদন করেছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বক্তব্য, 'ভুয়ো ডিগ্রি সংক্রান্ত অভিযোগ সত্যি বলেই প্রমাণিত হয়েছে। কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহার করাটা পুরোপুরি নিয়মবিরুদ্ধ।' সেই প্রেক্ষিতেই ২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল হয়েছে শান্তনুর।

বিষয়টি নিয়ে শান্তনু আগেই দাবি করেছেন, এক ইঞ্চি জমি ছাড়বেন না, যা করার তাই করবেন! গত শুক্রবার সেই মতোই পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার ডিগ্রি ভুয়ো নয়। আমি MBBS এবং DMRD ডিগ্রি অর্জন করেছি। আমি রেডিওলজিস্ট হিসাবে কাজ করি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই DMRD করেছি, এমনকি প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম।’’ নিজের দাবির স্বপক্ষে শান্তনু বলেন, ২০১৯ সালে তিনি লন্ডন থেকে FRCP ডিগ্রি অর্জন করেন। তবে সেই ডিগ্রির রেজিস্ট্রেশন না করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


```