Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকার জন্য অপহরণ! ফোন ট্র্যাক করে উদ্ধার নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী, ধৃত ৬

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা সৌমিত্র রায়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

টাকার জন্য অপহরণ! ফোন ট্র্যাক করে উদ্ধার নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী, ধৃত ৬

অপহৃত ব্যবসায়ী উদ্ধার

শেষ আপডেট: 2 July 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো:  নিউ ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে অপহরণ (New Barrackpore Kidnapping) করে মুক্তিপণের দাবি। ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে উদ্ধার করে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা সৌমিত্র রায়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

এরপরই সৌমিত্রর স্ত্রীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে মুক্তিপণের দাবি জানানো হয়। প্রথমে দাবি ছিল পাঁচ লক্ষ টাকা, পরে তা বাড়িয়ে আট লক্ষ টাকা করা হয়।

ব্যবসায়ীর স্ত্রী বলেন, আমার স্বামী একটি মেসেজ পাঠিয়ে জানায় দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে গিয়েছেন। তিনি বেশি কথা বলতে পারবেন না। টাকার জন্য অনবরত চাপ দেওয়া হচ্ছে।

ঘটনার গুরুত্ব বুঝে ব্যবসায়ীর স্ত্রী দ্রুত নিউ ব্যারাকপুর থানায় (New Barrackpore PS) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ প্রযুক্তির সাহায্যে তদন্ত শুরু করে। মোবাইল ট্র্যাক (Mobile Tracking) করে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে সল্টলেকের একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় অপহৃত সৌমিত্র রায়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণকারীরা তাঁকে দু’দিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং টাকা আদায়ের জন্য চাপ দেয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। অপহরণের পিছনে কোনও পরিকল্পিত চক্র রয়েছে কিনা, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।


```