Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আত্মনির্ভর আটার চাকি, ভিডিওয় চমকে দিলেন ভারতীয় মহিলা

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি যেমন অনেক দুর্ভোগ দিয়েছে তেমনই আবার অনেক উদ্ভাবনও দেখিয়েছে। তেমনই এক উদ্ভাবনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। লকডাউনের সময়ে পরিচারিকার অভাব গৃহস্থালী কাজকর্মের ব্যাপারে অনেককেই 'আত্মনির্ভর' করেছে। আর তারই অনন্

আত্মনির্ভর আটার চাকি, ভিডিওয় চমকে দিলেন ভারতীয় মহিলা

শেষ আপডেট: 1 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি যেমন অনেক দুর্ভোগ দিয়েছে তেমনই আবার অনেক উদ্ভাবনও দেখিয়েছে। তেমনই এক উদ্ভাবনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। লকডাউনের সময়ে পরিচারিকার অভাব গৃহস্থালী কাজকর্মের ব্যাপারে অনেককেই 'আত্মনির্ভর' করেছে। আর তারই অনন্য নজির গড়েছেন এই মহিলা। তৈরি করেছেন আটার চাকি। যেটা কিনা সাইকেলিং করলেই কাজ করবে। একই সঙ্গে ফিটনেস আর গৃহস্থালী কাজ। আইএএস অফিসার অবণীশ শরণ সম্প্রতি ২.০৩ মিনিটের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে এক মহিলা সাইকেলিং করছেন। আর তাতেই গম থেকে আটা তৈরি হয়ে যাচ্ছে। তবে ভিডিওর সঙ্গে ওই মহিলার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানানো হয়নি। https://twitter.com/AwanishSharan/status/1299658946332864513 এই ভিডিওটি পোস্ট করার পরে পরেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা যেমন ভিডিওটি অনেকবার দেখেছেন তেমনই অনেকেই শেয়ার করেছেন। আর কমেন্টে প্রশংসা আর প্রশংসা।

```